Health

Bangladesh Medicine: বাংলাদেশের ওষুধ মেদিনীপুরে কিভাবে, বিস্তারিত জানালো স্বাস্থ্য দপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পূর্ব মেদিনীপুর, ৭ এপ্রিল:বাংলাদেশের ওষুধ পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে! মঙ্গলবার থেকে এই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য। এমনকি, বিষয়টি নিয়ে দায় এড়িয়েছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের সুপার রজত পাল-ও। তিনি জানিয়েছিলেন, “বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরে এনেছি। তাঁরাই জানাবেন।” বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ওষুধ রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ সরকার ওই ওষুধগুলি ভারতীয় বিদেশ মন্ত্রককে দান করেছিল অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের সময়ে অর্থাৎ একুশ (২০২১) সালের জুন মাসে। ওই ওষুধ দেওয়ার মধ্যে তাই অনৈতিক কিছু দেখছে না স্বাস্থ্য দফতর! ওই ওষুধ বৈধ বলেও জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

বাংলাদেশের ওষুধ :

প্রসঙ্গত, কাঁথি মহকুমা হাসপাতালের রোগীদের বাংলাদেশের ওষুধ দেওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল মঙ্গলবার। একটি অ্যান্টিবায়োটিক (ডক্সিসাইক্লিন) দেওয়া হচ্ছিল আউটডোর থেকে, যার পেছনে লেখা ছিল, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয়।” সেই ঘটনার প্রেক্ষিতে বুধবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ওই ওষুধগুলি গত বছর (২০২১) ৩ জুন রাজ্যকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। তিনি জানান, “ওই ওষুধগুলি বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রক ভারতে পাঠিয়েছিল। রাজ্যের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে ওই ওষুধগুলি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় গত বছর (২০২১) ৫ জুন এবং ৭ জুন পাঠানো হয়েছিল।” তবে, ওষুধের পেছনে, ম্যানুফেকচার বা এক্সপায়ারি ডেট না থাকায়, অনেকেই ভয় পাচ্ছিলেন। আপাতত, স্বাস্থ্য দপ্তর বিষয়টি পরিষ্কার করায়, আতঙ্ক কাটছে পূর্ব মেদিনীপুর বাসীর।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago