Ghatal

Dev: “আমার বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার প্রিন্ট করতে যে খরচ হয়েছে, তা কোনো দরিদ্র মানুষের হাতে তুলে দিতে পারত!” ঘাটালে দেব-সুলভ খোঁচা সাংসদের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: “আমার বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার প্রিন্ট করতে যে খরচ হয়েছে, তা কোনো দরিদ্র মানুষ কিংবা অসহায় শিশুর হাতে তুলে দিলে ভালো হতো! ওই টাকা অনেক ভালো কাজে লাগানো যেত! কারণ, আমার আসার দিন (রবিবার) আগেই ঘোষণা করেছিলাম। ওরা জানত! তারপরও এই ‘নিখোঁজ’ পোস্টারের কোনো মানে হয়না। বরং এই কঠিন সময়ে রাজনীতি না করে, হাতে হাত মিলিয়ে অসহায় মানুষ বা দুর্গতদের পাশে দাঁড়ানো উচিত।” রবিবার দুপুরে বানভাসী ঘাটাল পরিদর্শনে এসে সাংসদ দীপক অধিকারী তথা দেব এভাবেই বিরোধীদের জবাব দিয়েছেন স্বভাবসুলভ ভঙ্গিতে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের প্রতি তাঁর বার্তা, “শীতলকে বলব, কেন্দ্রীয় সরকারের কাছে ঘাটালের এই দুর্দশার কথা যেন তুলে ধরে। ঘাটাল, সবং, পিংলা, ডেবরা-র মানুষদের দুর্ভোগ বা যন্ত্রণা থেকে উদ্ধার করতে ঘাটাল মাস্টার প্ল্যানের কতটা প্রয়োজন, তা যেন কেন্দ্রীয় প্রতিনিধিরা এসে দেখে যান।”

ঘাটাল পরিদর্শনে দেব:

রবিবার, একাধিক কর্মসূচি নিয়ে ঘাটালে পৌঁছন সাংসদ দীপক অধিকারী। প্রথমে ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর, দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিম এলাকায় পৌঁছে যান সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। নৌকো চড়ে এলাকা পরিদর্শনের সাথে সাথে ত্রাণ সামগ্রী তুলে দেন বন্যা কবলিত এলাকার মানুষের হাতে। দীপক অধিকারীর সাথে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত সহ ব্লক ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। দাসপুরের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পর সবং এর উদ্দেশ্যে রওনা দেয় দীপক অধিকারীর কনভয়।

ঘাটালের জল ছবি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago