Corona Update

গত ২ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, রাজ্যে সুস্থতার হার প্রায় ৯৬ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৭ জুন: দেশে বিভিন্ন জায়গায় চলা লকডাউনের আবহ, টিকাকরণ এবং জনসাধারণের সার্বিক সচেতনতার সুবাদে দেশজুড়ে ক্রমশ কমছে দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি, কমছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। রবিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১৪ হাজার কম। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ১ হাজার ৬০৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ১৮০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনে। ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে রাজ্যে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৭,০০২। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১০৭ জনের। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৮২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৫.৩৭%। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৫৩ জনের নমুনা যাচাই করা হয়েছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago