Corona Update

দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও দেশে বেড়েছে মৃতের সংখ্যা, রাজ্যে কমলো সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২২ আগস্ট: গত একদিনে দেশে ফের কমলো দৈনিক সংক্রমণের হার। তবে, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৩৪ হাজার ৪৫৭। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪০৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৩৭৫। সংক্রমণ কমলেও ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর হার নতুন করে চিন্তা বাড়াচ্ছে। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৮৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮। এখনও পর্যন্ত ৫৮ কোটি ১৪ লক্ষ ৮৯ হাজার ৩৭৭ জন টিকা পেয়েছেন।

দেশের বুলেটিন

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭৫৮। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৯। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪২ হাজার ৪২৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭০৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৯৪। গত একদিনে ৩৯ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago