Corona Update

চলছে ওঠানামা! গত ২৪ ঘন্টায় দেশে ফের লাফিয়ে বাড়লো সংক্রমণ, রাজ্যে মৃত্যু ৬ জনের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৮ আগস্ট: করোনা সংক্রমণের হাত থেকে যে এতো সহজে রেহাই পাওয়া যাবেনা, তা বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে সাম্প্রতিক করোনা পরিসংখ্যানে। গত কালকেই টানা ১৫৪ দিন পর দেশে সর্বনিম্ন ছিলো দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু, ফের চিন্তা বাড়িয়ে বুধবার আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫ হাজারের গন্ডী ছাড়িয়ে গেলো। দৈনিক সংক্রমণের এই ওঠানামাই এখন চিন্তা বাড়িয়েছে সকলের মনে। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ২৫ হাজার ১৬৬। অর্থাৎ গতকালকের চেয়ে দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় দশ হাজার! পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৪০ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৪৩৭ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ১৬৯ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৬ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ৩০ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে গত ২৪ ঘন্টায় সামান্য বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫০২। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৬ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৯। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৩৭ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭৩৬। গত একদিনে ৩৬ হাজার ৭৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago