Administration

বেঙ্গল পোস্টের খবরের জের! উড়ালপুলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপজ্জনক বিদ্যুতের তার আর খোলা বাক্স ঢেকে দিল খড়্গপুর পৌরসভা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: গুলাব আছড়ে পড়ার আগেই বিপদ মুক্ত করা হল- আইআইটি খড়্গপুর সংলগ্ন উড়ালপুল। এই ওভারব্রিজ বা উড়ালপুলের উপর অবিন্যস্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তার এবং বাতিস্তম্ভের নিচে খোলা অবস্থায় থাকা বিদ্যুতের বাক্স ঢেকে দেওয়া হল। সৌজন্যে খড়্গপুর পৌরসভা। তবে, এই বিষয়ে গত ১২ আগস্ট (২০২১) বেঙ্গল পোস্ট ডিজিটাল মাধ্যম সহ বেশকিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। ব্রিজের উপর থাকা বৈদ্যুতিক খুঁটি বা বাতিস্তম্ভ থেকে এলোমেলো-অবিন্যস্ত ভাবে বেরিয়ে এসেছিল বিদ্যুতের তার, ঝুলছিল বিপজ্জনক ভাবে। শুধু তাই নয়, বাতিস্তম্ভের নীচে থাকা বৈদ্যুতিক-বাক্স বা মিটার বাক্স খোলা অবস্থায় পড়ে ছিল গত কয়েক মাস ধরে। পথচারীদের অভিযোগ ছিল, যেন এক মারণ ফাঁদ পেতে রাখা হয়েছে! বিষয়টি পৌরসভার নজরে আনতে, খবর করেছিলাম আমরা। প্রায় দেড় মাস পরে নড়েচড়ে বসলো খড়্গপুর পৌরসভা! সোমবার ঢেকে দেওয়া হল- খোলা অবস্থায় থাকা বিপজ্জনক বিদ্যুতের বাক্স এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা তারগুলি।

সেই সময় এরকমই বিপজ্জনক ভাবে খোলা অবস্থায় ছিল বিদ্যুতের তার :

ঢেকে দেওয়ার পর :

প্রসঙ্গত, এই উড়ালপুল তৎকালীন সিপিআই সংসদ প্রবোধ পান্ডার আমলে তৈরি হয়েছিল। উড়ালপুলের সৌন্দর্যায়নের দায়িত্বে ছিল খড়্গপুর পৌরসভা। নীল-সাদা রং এবং রাতে মোহনীয় নীল-সাদা আলোয় সেজে ওঠে এই ওভারব্রিজ। তবে, প্রতিমুহূর্তে বিপদের হাতছানিও ছিল! সাধারণ পথচারী থেকে সিপিআই নেতা বিপ্লব ভট্ট দাবি করেছিলেন, “এই বিষয়টির দিকে অবিলম্বে নজর দিক খড়্গপুর পৌরসভা।” গত ১২ আগস্ট আমরা তা তুলে ধরেছিলাম। অবশেষে, সেই কাজ হল! খুশি এলাকাবাসী।

গুলাবের আগে বিপদমুক্ত করা হল উড়ালপুল, সৌজন্যে খড়্গপুর পৌরসভা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago