Winter

Winter Update: কুয়াশার চাদরে মোড়া গোটা বাংলা! বৃহস্পতিবার থেকে কনকনে ঠান্ডায় কাঁপবে কলকাতা থেকে কাঁথি, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩ জানুয়ারি: কুয়াশার চাদরে ঢাকা বাংলা! মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রাম-কাঁথি-দীঘা থেকে শুরু করে কলকাতা-ডায়মন্ডহারবার-বর্ধমান। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল থেকে। এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি পারদ পতন! বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। রবিবার অবধি চলবে শীতের দাপুটে ইনিংস! সঙ্গে কনকনে উত্তুরে হাওয়াও অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বছরের প্রথম দু’দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও, ফের আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পারদ পতন। এদিকে, সোমবারের পর মঙ্গলবারও কুয়াশা ঢাকা সকাল উত্তর থেকে দক্ষিণে। উত্তরবঙ্গে অবশ্য আজ-কাল সামান্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণে তেমন সম্ভাবনা নেই! ফলে আজ থেকে আগামী কয়েকদিন জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা শীতে ফের জুবুথুবু হতে চলেছে।

মঙ্গলবার মেদিনীপুর শহরে:

উল্লেখ্য যে, চলতি মরশুমে বিপরীত ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, জলীয় বাষ্পের দেওয়াল, একের পর এক বাধার সম্মুখীন হয়েছে বাংলার শীত বাবাজি! অথচ হাড় কাঁপানো শীতে জুবুথুবু উত্তর এবং উত্তর পশ্চিম ভারত। তবে, বৃহস্পতিবারের পর এই বৈপরীত্য কাটতে চলেছে। কনকনে ঠান্ডা আর বাধাহীন উত্তুরে হাওয়া দিনের বেলাতেও দাপিয়ে বেড়াবে বঙ্গে। শীতল উত্তর-পশ্চিম বাতাসের প্রভাবে আগামী দুই থেকে তিন দিনে অন্তত চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সমতলেও তাপমাত্রা নামার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতায় মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রি হয়েছে। আগামী তিন-চারদিনে তা ১৩ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির আশেপাশে। তবে, মঙ্গলবার সকালে তা ১০-১১ ডিগ্রিতে নেমে গিয়েছিল বলে আবহাওয়া বিশেষজ্ঞদের মত। সঙ্গে ঘন কুয়াশা। আগামী কয়েকদিনে (বৃহস্পতিবার থেকে রবিবার) মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের সর্বনিম্ন তাপমাত্রা ফের ৮-৯ ডিগ্রিতে নামতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago