Winter

Winter: মাঘের শুরুতেই মেদিনীপুরে ১২ ডিগ্রির ঠান্ডা! আগামী ৪ দিন বৃষ্টির সম্ভাবনা নেই, খুশির খবর দিল হাওয়া অফিস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: এক মাঘে শীত যায়না! প্রবাদ আছে। স্বাভাবিকভাবেই মাঘ মানেই শীতের মরণ কামড়। আপাতত মাঘ মাসের প্রথম দিন (১ মাঘ/১৫ জানুয়ারি) থেকে যেভাবে পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গে শীত ফিরে এসেছে, তাতে বাংলার প্রাচীন প্রবাদই সত্যি হতে চলেছে। খুশি শীতবিলাসী মানুষজন থেকে বাংলার কৃষকরাও। পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শনিবার অর্থাৎ পয়লা মাঘ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪৪ ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ছিল ১৬.৮৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, রবিবার (২ মাঘ/১৬ জানুয়ারি) সন্ধ্যার রিপোর্ট বলছে, মেদিনীপুর শহর ও সংলগ্ন জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪৯ ডিগ্রি এবং গড় তাপমাত্রা ১৬.৮৭ ডিগ্রি! স্বাভাবিকভাবেই, পিঠে আর মাংসের আমেজ নিতে নিতে ঠান্ডায় কাঁপছে জঙ্গলমহল। আরও খুশির খবর, আগামী কয়েকদিন এরকম তাপমাত্রাই থাকবে।

শীতের আমেজে পৌষ সংক্রান্তি ও গরাম পুজো জঙ্গলমহলে (ছবি- বিপ্লব মাহাত) :

উল্লেখ্য যে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, আজ রবিবার থেকেই মোটামুটি কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। পরিচ্ছন্ন হতে শুরু করেছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এদিন সকালের দিকে শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও কুয়াশা থাকলেও আকাশ মূলত পরিস্কারই থাকবে। কলকাতায় যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ – ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জঙ্গল অধ্যুষিত এলাকায় ১১-১২ ডিগ্রিতেই নেমে আসবে! তাই, শনিবার বিকেলের পর থেকেই ঠাণ্ডায় কাঁপছে জঙ্গলমহল। রবিবার তাপমাত্রার পারদ আরও নেমেছে। আপাতত চারদিন এরকম তাপমাত্রাই থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago