নবমের নম্বরে ‘গরমিল’ ধরা পড়লেই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা! পর্ষদের ওয়েবসাইটে নম্বর জমা দিতে হবে ২৪ শে জুনের মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ জুন: মাধ্যমিকের নম্বর জমা দেওয়ার বিষয়ে স্কুলগুলিকে নির্দেশ পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে, আগামী ২১ শে জুন সকাল ১১ টা থেকে ২৪ শে জুনের মধ্যে নবম শ্রেণীর নম্বর একটি নির্দিষ্ট ওয়েবসাইটে জমা করতে হবে। ওয়েবসাইটটি হল- www.wbbsedata.com.

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি :

শনিবার বিকেলে জারি করা এই নির্দেশিকায় আরও জানানো, শিক্ষার্থীদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর সহ নবম শ্রেণীর নম্বর সঠিকভাবে আপলোড করতে হবে। প্রয়োজনে দু’বার ধরে মিলিয়ে দেখতে হবে বা চেক করে নিতে হবে। এক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিদ্যালয়ের রেজিস্ট্রারে বা নির্দিষ্ট খাতায় শিক্ষার্থীদের যে নম্বর থাকবে, তার সঙ্গে ওয়েবসাইটে দেওয়া (পুট করা) নাম্বারের কোনরকম গরমিল বরদাস্ত করা হবে না। যদি কোন গরমিল ধরা পড়ে পর্ষদ আইনত ব্যবস্থা গ্রহণ করবে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিকের নম্বরের ক্ষেত্রে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার নম্বরকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে, বিভিন্ন মহল থেকে এরকম আশঙ্কা করা যাচ্ছিল যে, বিদ্যালয় গুলি হয়তো ছাত্র-ছাত্রীদের নবম শ্রেণীর নম্বর পরিকল্পিতভাবে বাড়িয়ে দিতে পারে! তা অনুমান করেই হয়তো পর্ষদ এই সিদ্ধান্তের কথা বিদ্যালয়গুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিল।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago