Weather Update

Weather: রাতভর বৃষ্টির পরও নিস্তার নেই! মেদিনীপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া-বাঁকুড়ায় ‘দুর্যোগ’ চলবে, আগামীকালও বৃষ্টির পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ সেপ্টেম্বর: এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’! প্লাবিত বঙ্গে ফের রাতভর বৃষ্টি। গত কয়েক দশকে এরকম টানা দুর্যোগের স্বীকার হয়নি বঙ্গবাসী! কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ভোর থেকে কলকাতায় বৃষ্টি কমে গেলেও চলছে মেদিনীপুরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ঘূর্ণাবর্ত সরছে পশ্চিম দিকে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে বাড়বে বৃষ্টির পরিমাণ। এইসব জেলাগুলিতে আজ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে বজ্রপাত নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় মানুষজনকে পাকা বাড়ির নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাতভর বৃষ্টি মেদিনীপুরে :

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা। যা পশ্চিম-উত্তর-পশ্চিমে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর জেরে ২৬ সেপ্টেম্বর থেকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলমগ্ন হাওড়া স্টেশন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago