Weather Update

Weather: মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৮ ডিগ্রি! রবি-সোমে রাজ্য জুড়ে বৃষ্টি, কৃষকদের সতর্কবার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: আজ, বৃহস্পতিবার অবধিও কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। হাড় কাঁপানো শীত জঙ্গলমহলে! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার জেলাশহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬৫ ডিগ্রি সেলসিয়াস; আর আজ (বৃহস্পতিবার) এখনও অবধি সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪৮ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। তবে, ফের নাছোড়বান্দা পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbances) অকাল-আগমণে শনিবার থেকেই ভাসতে চলেছে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সমস্ত জেলা। শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই, ফসলের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা। কৃষকদের সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, পরিণত ফসল কেটে নেওয়ার জন্য এবং জমিতে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রাখার জন্য। এইসময় সার ও কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ, বৃষ্টিতে তা ধুয়ে যেতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি :

আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২২ থেকে ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২৩ ও ২৪ জানুয়ারি বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। অপরদিকে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ২৩ ও ২৪ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন এলাকায় ওই দু’দিন (রবিবার ও সোমবার) বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল (শুক্রবার) থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে আবহাওয়ার উন্নতি হবে। মেঘ কেটে গিয়ে আকাশ হবে পরিষ্কার। ফলে, জানুয়ারির শেষ কয়েক দিনও দক্ষিণবঙ্গে বেশ ভালোই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কৃষকদের সতর্কবার্তা দিল কৃষি দফতর:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago