Weather Update

Midnapore: কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ‘দার্জিলিং’ খুঁজছেন শহরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন কুজ্ঝটিকার চাদরে ধীরে ধীরে আচ্ছন্ন হতে শুরু করে মেদিনীপুর শহর সহ পার্শ্ববর্তী এলাকা। শহরবাসীর মতে, এমন ঘন কুয়াশা দার্জিলিং, সিকিমেই তাঁরা উপভোগ করেছেন! মেদিনীপুর শহরে শেষ কবে এমন ঘন কুজ্ঝটিকা দেখা গেছে, তা তাঁরা মনে করতে পারছেন না। রাত্রি বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। খোদ শহর মেদিনীপুরেও রাস্তাও এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে যায় যে, ১০ মিটার দূরের বস্তুও দৃশ্যহীন হয়ে পড়ে! জাতীয় সড়ক থেকে শুরু করে শহরের মধ্যেও যানবাহন ধীরগতিতে চলতে শুরু করে।

ঘন কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রি ১২টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা অবধি জেলা শহর মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৬ মিলিমিটার। যদিও, মেঘলা আকাশ আর এই ঝিরঝিরে বৃষ্টিতেই আলু সহ ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে জেলার কৃষকরা জানিয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ হলেও, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এমন ঘন কুয়াশার চাদরে চারিদিক ছেয়ে যায় বলে আবহাওয়া দফতরের মত।

মেদিনীপুর শহরের রাস্তা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago