Weather Update

Rainfall: মুষলধারে বৃষ্টি মেদিনীপুর-খড়্গপুরে! মাথায় হাত চাষিদের, আগামীকালও চলবে নাছোড়বান্দা অকাল-বৃষ্টি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: পূর্ব ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ আর ব্যাপক জলীয় বাষ্পের কারণে ভিজছে উত্তর থেকে দক্ষিণ বঙ্গ। রবিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই মুখ ভার ছিল দক্ষিণবঙ্গের আকাশের। হয়েছে দফায় দফায় বৃষ্টি। অন্যদিকে, কুয়াশাচ্ছন্ন মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হয় দুপুরের পর। তারপর দফায় দফায় চলছে মুষলধারে বৃষ্টি। অকাল বৃষ্টিতে তিতিবিরক্ত সাধারণ মানুষ। সন্ধ্যার পর দুই শহরের জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গেছে! অন্যদিকে, কৃষকদের মাথায় ফের একবার হাত পড়ল। দু’দিন ছাড়া এই বৃষ্টিতে আলু, সবজি ও ফুলের ব্যাপক ক্ষতি হবে বলে চাষিরা জানিয়েছেন। ইতিমধ্যে, ক্ষতিপূরণের জন্য আন্দোলন হয়েছে। ফের একবার তাঁদের জমি জলে ভাসতে চলেছে। কিভাবে তা সামাল দেবেন ভেবে পাচ্ছেন না!

সন্ধ্যার বৃষ্টিতে স্তব্ধ জনজীবন:

এদিকে, আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে চলবে মঙ্গলবার অবধি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ এবং বুধবার থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তার আগে কৃষকদের আলু, বিভিন্ন সবজি ও ফুলের ব্যাপক ক্ষতি হতে পারে। একদিকে, যেমন ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বেন কৃষকরা, ঠিক তেমনই বিভিন্ন সবজি ও ফুলের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষও। উল্লেখ্য যে, ইতিমধ্যে রবি ও সোমবারের বৃষ্টি নিয়ে কৃষকদের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। জমিতে ছোটো নালা কেটে রাখার কথাও বলা হয়েছিল। তবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গে। বাস্তবে যা ভারী বৃষ্টিপাতের আকারে ঝরে পড়ছে রবিবার সন্ধ্যার পর থেকে!

ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা : (ফাইল ফটো)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago