Weather Update

ধেয়ে আসছে ‘গুলাব’! প্রবল দুর্যোগের আশঙ্কা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ সেপ্টেম্বর: বাংলার আকাশ থেকে বিপদের মেঘ যেন কাটছেই না! বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের (Cyclone Gulab) আশঙ্কা দেখা দিয়েছে। ‘”গুলাব” নামের এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান। রবি ও সোমবারের মাঝামাঝি সেটি উপকূলে আছড়ে পড়তে পারে। উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুলাব বর্তমানে গভীর নিম্নচাপের রূপে রয়েছে। ক্রমশ তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং শেষে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা করছেন আবহাওয়াবিদরা। রবিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা আর সাইক্লোন “গুলাব”- এর রণংদেহী রূপ! চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় পূর্বাভাস :

উল্লেখ্য, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার তা অতি গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপরই রবিবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে পৌঁছবে। গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সে। অন্যদিকে রবিবার-সোমবারের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এটি ক্রমশ শক্তি বাড়িয়ে বাংলা ও বাংলাদেশ উপকূলে আসবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে- পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ‘হলুদ’ সর্তকতা জারি করা হয়েছে যথাক্রমে- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। এই জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ওইদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, মঙ্গলবার আসছে আরও বড় দুর্যোগ! ওইদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ‘কমলা’ সর্তকতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই চব্বিশ পরগণা- তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় পূর্বাভাস :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago