Weather Update

Hit Wave: ৪৩ ডিগ্রি গরমে পুড়ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম! জঙ্গলমহল জুড়েই তাপপ্রবাহের সতর্কতা, ছিঁটেফোঁটা বৃষ্টিতে বাড়লো অস্বস্তি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহ! ৪৩ ডিগ্রি গরমে পুড়ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। ইতিমধ্যে, এই ৫ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন ধরে চলবে এই তাপপ্রবাহ। তার মধ্যে, অবশ্য আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে, সেই বৃষ্টিতে যে অস্বস্তি কমবে না তা বলাই বাহুল্য! এর ফলে, তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাও বেড়ে গিয়ে ঘামে নাকানি-চুবানি খেতে হবে দক্ষিণবঙ্গ বাসীকে। শনিবার বিকেলে, কয়েক পশলা বৃষ্টি হয়েছে মেদিনীপুর, খড়্গপুরে। তাতে, অস্বস্তিকর গরম আরো বেড়েছে এই সব এলাকায়।

গরমে নাজেহাল :

এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪৩ (৪২.৭৫) ডিগ্রি এবং গড় তাপমাত্রা ছিল প্রায় ৩৩ (৩২.৮২) ডিগ্রি। তবে, সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গেছে বাঁকুড়া ও পুরুলিয়াতে। এর সাথে সাথে, গত কয়েকদিন ধরেই একপ্রকার তাপপ্রবাহ চলছে জঙ্গলমহলের জেলাগুলিতে। তা আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অপরদিকে, এখনও অবধি দেখা নেই কালবৈশাখীর। যদিও, আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে, শনিবার বিকেলে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে জঙ্গলমহলের মেদিনীপুর, খড়্গপুর সহ বিভিন্ন এলাকায়। এর ফলে, অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago