Viral

“দামে কম, মানে ভালো”! জনপ্রিয়তাই কাল হলো কাকলী ফার্নিচারের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৬ জুন: কিছুদিন আগেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম ঘুরে বেড়াচ্ছিল, ‘কাকলী ফার্নিচার’। সেই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ালো ‘কাকলী ফার্নিচারের’ কর্ণধারের। এই প্রতিষ্ঠানের কর্ণধার সোহেল রানা অভিযোগ জানান জনপ্রিয় হওয়ার পরেই প্রতিষ্ঠানের নামে বহু ভুয়ো আইডি এবং পেজ তৈরি করা হয়েছে ফেসবুকে। শেষপর্যন্ত গাজীপুরের শ্রীপুর মডেল থানার দারস্থ হন তিনি এবং এই নিয়ে অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

কাকলী ফার্নিচার :

সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় দুটি বাচ্চা মেয়ে একটি দোকানের কখনও সোফার গদিতে লাফাচ্ছে, কখনও আরামাকেদারায় দোল খাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ভিডিয়োর শুরু থেকে শেষপর্যন্ত বাজছে একটি মাত্র ভয়েস ওভার, “দামে কম, মানে ভাল, কাকলী ফার্নিচার”। বেশ এই এক লাইনেই বাজিমাত। রাতারাতি জনপ্রিয় হয়ে যায় এই ভিডিও। ‘কাকলী ফার্নিচার’ নামের ওই দোকানের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল এই বিজ্ঞাপন ভিডিয়োটি। শুধুমাত্র বাংলাদেশেই নয়, এপার বাংলাতেও সমান ভাবে ছড়িয়ে পড়ে ভিডিওটি। শুরু হয় নানা ধরনের মিম তৈরি থেকে এই ভিডিওটি ঘিরে মস্করা। বাদ যাননি অভিনেতা, অভিনেত্রী থেকে নেতা মন্ত্রীরাও।

“দামে কম মানে ভালো” কাকলী ফার্নিচার :

এরপরেই সমস্যার মুখে পড়েন ‘কাকলী ফার্নিচারের’ কর্ণধার সোহেল রানা। তিনি থানায় অভিযোগ জানিয়ে বলেন, “অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আমার প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে ফেসবুকে আইডি ও পেজ তৈরি করেছে। আমার প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এই ধরনের কাজ করছে।” এমনকি তিনি এও জানান এই ভুয়ো আইডি বা পেজ গুলির কারণে, শুধুমাত্র প্রতিষ্ঠানটির ক্ষতিই নয়, অন্যরা প্রতারতি হতে পারেন। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শ্রীপুর মডেল থানার আধিকারিক খন্দকার ইমাম হোসেন জানান, অনেকেই ফেসবুকে “কাকলি ফার্নিচার” প্রতিষ্ঠানটির নামে একাধিক আইডি ও পেজ তৈরি করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে, এই বিষয়ে কাজ করছে সাইবার টিম। খুব শীঘ্রই এর একটি সুরাহা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago