Categories: Uncategorized

Birendra Setu: নারকেল ফাটিয়ে, পুজো দিয়ে যান চলাচল শুরু হল বীরেন্দ্র সেতুতে! স্বস্তি মেদিনীপুর, খড়্গপুর সহ জেলা জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: পূর্ব নির্ধারিত ৯৬ ঘন্টার পরিবর্তে, ৮২ ঘন্টা পর-ই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর অবস্থিত দেশপ্রাণ বীরেন্দ্র সেতু। প্রসঙ্গত, ৬০ নং জাতীয় সড়কের উপর অবস্থিত গুরুত্বপূর্ণ এই সেতুতে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত্রি ১১-টা থেকে শুরু হয়েছিল লোড টেস্টিং বা ভার বহন ক্ষমতা পরীক্ষা করার কাজ। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের গত ১৫ আগস্টের নির্দেশিকা অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার (২১ আগস্ট) রাত্রি ১১-টা পর্যন্ত সেই কাজ চলার কথা থাকলেও, তা সোমবার সকাল ৮-টার মধ্যেই শেষ করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গতকাল অর্থাৎ রবিবার (২০ আগস্ট) সন্ধ্যাতেই অবস্থিত এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের তরফে। সেই মতো নির্ধারিত সময়ে অর্থাৎ সোমবার সকাল ৯-টা থেকেই যানবাহন চলাচল শুরু হয়ে যায় সুপ্রাচীন বীরেন্দ্র সেতু বা মোহনপুর ব্রিজে।

শুরু হল যান চলাচল:

এদিন, জাতীয় সড়কের উপর নারকেল ফাটিয়ে এবং পুজো দিয়ে যান চলাচল শুরু হয় সকাল ঠিক ন’টায়। শুরুতে একটু ভিড়ভাট্টা বা যানজট তৈরি হলেও, ট্রাফিক পুলিশ তথা কর্তব্যরত পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের তৎপরতায় দ্রুত সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। উপস্থিত ছিলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা এবং কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা। ছিলেন, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানও। এদিকে, ৮২ ঘন্টা পর বীরেন্দ্র সেতুতে যান চলাচল স্বাভাবিক হওয়ায়, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মেদিনীপুর, খড়গপুর সহ জেলা ও ভিন জেলার বাসিন্দারা। খুশি ছাত্র-ছাত্রী, চাকুরীজীবী থেকে শুরু করে বণিক মহল। রবিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রাপ্ত ইঞ্জিনিয়াররা এও জানান, সংস্কারের পর বীরেন্দ্র সেতু’র অবস্থা (বা, স্বাস্থ্য) বেশ ভাল। তবে, আগামী কয়েক মাসের মধ্যেই ঠিক পাশেই একটি নতুন ব্রিজের কাজও শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। (Written by Maniraj Ghosh, Pic- Saheb Majumdar)

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago