Categories: Uncategorized

Midnapore: একতাই সম্প্রীতি! ১৮ রাজ্যের পড়ুয়াদের নিয়ে সেবা প্রকল্পের জাতীয় শিবির মেদিনীপুরের মহিলা মহাবিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে:স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন বা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে NSS (National Service Scheme) এর ‘জাতীয় একতা শিবির’ (National Integration Camp)। এবার, আয়োজনের দায়িত্ব পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত ‘রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়’ (Raja N.L Khan Women’s College)। সম্প্রতি, এই কলেজ অটোনমাস (Autonomous) বা স্বশাসিত স্বীকৃতি-ও পেয়েছে। সেই কলেজেই এবার এবার ১৮ রাজ্যের ২০০- পড়ুয়াকে নিয়ে এনএসএস- এর ‘জাতীয় একতা শিবির’ অনুষ্ঠিত হতে চলেছে, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের সহায়তায় আগামী ৩১ মে অবধি এই শিবির অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার, ভারত সরকারের এনএসএস- এর কলকাতার রিজিওনাল ডাইরেক্টর বিনয় কুমার’ এর উপস্থিতিতে এমনটাই জানালেন কলেজের অধ্যক্ষা (Principal) ড. জয়শ্রী লাহা।

সাংবাদিক বৈঠকে কলেজের কর্তৃপক্ষ :

বুধবার দুপুরে এই শিবিরের উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রশ্মি কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সাতদিনের এই একতা শিবিরে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ছাড়াও নানা ক্রীড়া, যোগা, সাংস্কৃতিক কর্মসূচি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভারতের ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’ এর সুরকে পাথেয় করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা মহিলা মহবিদ্যালয় জুড়ে সাজো সাজো রব। মঙ্গলবার বিকেলে এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা জয়শ্রী লাহা, এন এস এস-এর কলকাতার রিজিওনাল অফিসার বিনয় কুমার, এন এস এস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা দেবযানী মুখার্জি প্রমুখ।

রাজা এন‌ এল খান মহিলা মহাবিদ্যালয় :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago