Categories: Uncategorized

Midnapore: দুই আন্তঃরাজ্য দুষ্কৃতীকে আটকে দিল বীরেন্দ্র সেতুর ব্যারিকেড! তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ কোতোয়ালি পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে জোরকদমে চলছে লোড টেস্টিংয়ের কাজ। দুই দিকেই দেওয়া হয়েছে একাধিক ব্যারিকেড। আছে পুলিশি প্রহরা। ভিন রাজ্যের এই দুষ্কৃতীদের কাছে তা হয়তো অজানা ছিল! ফলে, তীব্র গতিতে বাইক ছুটিয়ে মেদিনীপুর (ধর্মার দিক থেকে) থেকে খড়্গপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় ৬০নং জাতীয় সড়কের উপর বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটকে যায় তারা। বাইক সহ দুই যুবককে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এরপর, সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু করেন তাঁরা। আর তাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের! ভিন রাজ্যের একাধিক নম্বর প্লেট (ওড়িশার), ৩টি মোবাইল, সোনার গহনা এবং ৫০০-টাকার নোটের মোটা বান্ডিল উদ্ধার করে পুলিশ। এমনকি, একাধিক বাইকের চাবি এবং বিভিন্ন ধরনের রেঞ্জ ও স্ক্রু ড্রাইভারও উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। যেগুলি মূলত বাইক চুরি বা বিভিন্ন ধরনের দুষ্কৃতীমূলক কান্ড-কারখানাতে ব্যবহৃত হয় বলে মনে করছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি। দুই সন্দেহভাজনকে আটক করে এই মুহূর্তে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।

বাজেয়াপ্ত জিনিসপত্র :

পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত দুই দুষ্কৃতী আন্তঃরাজ্য চুরি ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। কোথাও চুরি বা ছিনতাই করেই পালানোর চেষ্টা করছিল। পুলিশ এও জানতে পেরেছে তাদের বাড়ি ওড়িশার জাজপুরে। এদিন তারা যে বাইকে করে পালাচ্ছিল সেটিতে অবশ্য পশ্চিমবঙ্গের নম্বর প্লেটই লাগানো আছে। শুধু তাই নয় লাল রঙের একেবারে নতুন হন্ডা ইউনিকর্ন (honda unicorn) গাড়িটিও পুলিশের সন্দেহের ঊর্ধ্বে নয়! ওই বাইকটিও চুরি বা ছিনতাই করা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এদিন বেলা বারোটা নাগাদ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই দুই যুবককে (বয়স আনুমানিক ৩৫-৪০’র মধ্যে) আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশের তরফে এখনও দুই যুবকের নাম পরিচয় সহ বিস্তারিত জানানো হয়নি। তবে, সূত্রের খবর অনুযায়ী দ্বিতীয় দুই যুবক ওড়িশার জাজপুরের বাসিন্দা এবং তারা আন্তঃরাজ্য দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। দ্রুত তাদের গ্রেপ্তার করে আদালতে তোলা হতে পারে আজই!

আপডেট: পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুই দুষ্কৃতীর নাম হল যথাক্রমে- রঙ্গ প্রধান ও করণ রাও। তাদের গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫ গ্রাম সোনা, ৫০ গ্রাম রুপো, নগদ ৬০ হাজার টাকা, একাধিক মোবাইল ফোন ও বেশ কিছু বাইকের নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের নেতৃত্বে কোতোয়ালি থানার তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।….)

আটক হওয়া দুই দুষ্কৃতী :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago