Tragic Death

Tragic Death: মর্মান্তিক! ধান ঝাড়ার সময় ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের কৃষকের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে:নিজের বাড়িতেই, ধান ঝাড়ার সময়, ইলেকট্রিক ধান ঝাড়ার মেশিনে শক খেয়ে মর্মান্তিক মৃত্যু কৃষকের! মঙ্গলবার সকালে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ক্ষীরপাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশিগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রতন পাল। বয়স আনুমানিক ৪৯। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!

মৃত ব্যক্তি:

জানা যায়, মঙ্গলবার একেবারে সকালে, কৃষক রতন পাল নিজের ধানের খামারে ইলেট্রিক চালিত ধান ঝাড়ার মেশিনে ধান ঝাড়ছিল। সেই সময়, কোনো কারণে বিদ্যুৎ চালিত ওই ধান ঝাড়ার মেশিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সংগ্রহ করে। এদিকে, আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারে ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago