Tragic Death

Midnapore: ভোররাতে হাতির আক্রমণে যুবকের মৃত্যু! পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটার ঘটনায় শোকের ছায়া, ক্ষোভ বনদপ্তরের বিরুদ্ধে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: ফের হাতির হানায় মৃত্যু হল জঙ্গলমহলে! বৃহস্পতিবার ভোররাতে বছর ২৮-এর যুবক অজিত মাহাত’র মৃতদেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার বেলাশোল গ্রাম থেকে। পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তবে, ঘটনা ঘিরে একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, ঠিক তেমনই বনদপ্তরের বিরুদ্ধে দেখা দিয়েছে ক্ষোভ! এলাকাবাসীর মতে, বনদপ্তরের উদাসীনতাতেই বারবার জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে হানা দিচ্ছে হাতি। এছাড়াও, চাকরি-বঞ্চনা নিয়েও ক্ষোভ আছে এলাকাবাসীর মধ্যে।

মৃত যুবক অজিত মাহাত :

পুলিশ সূত্রে জানা জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে কোনও কারণে আমজোড় গ্রামের বাসিন্দা অজিত মাহাত (বাবার নাম সুনীল মাহাত) পার্শ্ববর্তী বেলাশোল গ্রামের দিকে গিয়েছিলেন। সেই সময় জঙ্গল সংলগ্ন রাস্তাতে হঠাৎই হাতির সামনে পড়ে যান তিনি! হাতির হানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য যে, বনদফতরের রিপোর্ট অনুযায়ী বুধবার পর্যন্ত মেদিনীপুর বনবিভাগে রয়েছে ৪ টি হাতি। এদিকে, হাতির হানায় মৃত্যুর ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের শালবনী ব্লক সভাপতি সনৎ মাহাত জানিয়েছেন, “বেশ কয়েকদিন ধরেই বুনো হাতি হাতিলোট, লক্ষণপুর, বেলাশোল সহ পাশাপাশি গ্রামগুলিতে রাত হলেই ঢুকে পড়ছে খাবারের সন্ধানে বাড়িঘর ভেঙে ঢুকে পড়ছে। সব খবর জানা সত্ত্বেও বনবিভাগ উদাসীন। এদিকে, হাতির আক্রমণে মৃত পরিবারগুলির যে চাকরিরর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন, তাও বিশ বাঁও জলে। ২০২১ এর ১ মার্চ ৭৩৯ নাম্বার মেমোতে চাকরি র জন্য যে ৫০ জনের তালিকা মেদিনীপুর বনবিভাগ পাঠিয়েছিল, সেই তালিকার সিংহভাগ পরিবার এখনো চাকরি পায়নি! তারপরেও এই ধরনের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার বনদপ্তরের পক্ষ থেকে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago