Tragic Death

Tragic Death: সাইকেলে বাজার করতে বেরিয়ে চারচাকার ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে, আহত ৪

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল:সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তির। সাইকেলে করে বাজার করতে বেরিয়ে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিত ঘোষ (৫৮) নামে ওই ব্যক্তির। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের মধ্যে থাকা ৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এগ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বামুনপাড়া এলাকায়, চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।‌ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রামের বাসিন্দা অজিত ঘোষ (৫৮) সাইকেলে করে বাড়ি সংলগ্ন আনন্দপুর থানার পাঁচখুরী বাজার যাচ্ছিলেন। সাইকেল চালিয়ে যাওয়ার পথে, বামুনপাড়া এলাকায় মেদিনীপুর থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার ধাক্কা মারে সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অজিত বাবু! এমনকি, গাড়িটিও রাস্তা থেকে ছিটকে ধান জমিতে পড়ে। আহত হয়েছেন প্রাইভেট কারের মধ্যে থাকা ৪ জন। অজিত বাবু সহ সকলকেই উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা অজিত ঘোষ-কে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গেছে। বাকিদেরও চিকিৎসা চলছে।

মর্মান্তিক মৃত্যু:

স্থানীয়দের কথায়, প্রাইভেট কারের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তাই, সাইকেল আরোহীকে সরাসরি ধাক্কা মেরে কিছুটা টেনে নিয়ে গিয়ে যাত্রী সমেত প্রাইভেট কারটি পড়ে যায় রাস্তার ধারে ধান জমিতে। ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয় এবং প্রাইভেট কারে থাকা চালক সহ ৪ যাত্রী আহত হয়। জানা গেছে, প্রাইভেট কারটি মেদিনীপুর থেকে বর্ধমানের কাটোয়া যাচ্ছিল। তাতে চালক সহ ৪ জন যাত্রী ছিল। প্রাইভেট কারের এক যাত্রীর অবশ্য দাবি, সাইকেল আরোহী আচমকাই রাস্তার মাঝে চলে আসায় চালক নিয়ন্ত্রণ না রাখতে পেরে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘাতক গাড়িটি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago