Thunderstorm

Midnapore: ভয়াবহ বজ্রপাত! বাড়ির সামনের রাস্তাতেই গবাদি পশু সহ লুটিয়ে পড়লেন শালবনীর কৃষক, কিছুটা দূরেই মৃত্যু অপর কৃষকের; মেদিনীপুরে আহত ১ মহিলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: ভয়াবহ বজ্রপাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একই অঞ্চলে কয়েক কিলোমিটারের ব্যবধানে পরপর মৃত্যু হল দুই ব্যক্তির। মৃত্যু হয়েছে দু’টি গবাদি পশুরও। শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনা দু’টি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের লালগেড়িয়া অঞ্চলের (পিড়াকাটা সংলগ্ন) যথাক্রমে সাবলি ও লালগেড়িয়াতে। শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট সূত্রে শুক্রবার সন্ধ্যায় গেছে, মৃত দুই ব্যক্তির নাম যথাক্রমে- ডাক্তার সরেন এবং জগন্নাথ মাহাত। বছর ৫৯’র ডাক্তার সরেন-কে সন্ধ্যা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, বছর ৬৫’র জগন্নাথ মাহাত-কে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার তাঁদের দু’জনেরই ময়নাতদন্ত সম্পন্ন হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

ভয়াবহ বজ্রপাতে মৃত্যু :

পুলিশ সূত্রে এও জানা গেছে, ডাক্তার সরেন নামে সাবলি এলাকার ওই কৃষক শুক্রবার বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার পরই তাঁর দুটি গবাদি পশু সঙ্গে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। তবে, বাড়ি পৌঁছানোর ঠিক আগেই ভয়ঙ্কর বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যু হয় তাঁর সঙ্গে থাকা দু’টি গবাদি পশুরও। ঠিক কয়েক কিলোমিটার দূরে লালগেড়িয়া এলাকাতেও মাঠে কাজ করার সময় মৃত্যু হয় জগন্নাথ মাহাত নামে বছর ৬৫’র অপর এক কৃষকের। ঘটনা ঘিরে ওই এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। অন্যদিকে, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ির উঠোনে কাজ করার সময় ভয়াবহ বজ্রপাতে আহত হন মেদিনীপুর সদর ব্লকের হরিশপুরের এক মহিলা। সন্ধ্যা নগদ তাঁকেও নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কল্পনা পাতর নামে বছর ৪০’র ওই মহিলার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেলের পরই বৃষ্টির সঙ্গে ভয়াবহ বজ্রপাতের তাণ্ডব লক্ষ্য করা গোটা জেলা জুড়ে। তারই মর্মান্তিক পরিণতি, এই দুই কৃষকের মৃত্যুর ঘটনা! এদিকে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন ধরেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিনবঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত চলবে।

কয়েক কিলোমিটার দূরে মৃত্যু হল অপর এক কৃষকের:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago