দেওয়াল ভেঙে চুরি :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: রাতের অন্ধকারে দোকানের পেছনের দেওয়াল ভেঙে প্রায় লক্ষাধিক টাকার মোবাইল চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জেলা শহর মেদিনীপুরের কোতোয়ালী থানার অন্তর্গত কেরানিটোলা এলাকায়! লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দোকান মালিক আনিসুর রহমানের দাবি, বেশ কিছু নগদ টাকা এবং লক্ষাধিক টাকার মোবাইল ছিল দোকানে। গতকাল রাত সাড়ে ৯ টা নাগাদ তিনি দোকান বন্ধ করেছিলেন। আজ সকালে দোকান খোলার পর দোকান মালিক দেখেন দোকানের পেছনের দিকে দেওয়াল ভাঙা রয়েছে এবং দোকানের মধ্যে থেকে সমস্ত মোবাইল উধাও। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। দোকানের ভেতরে সি.সি ক্যামেরা লাগানো থাকায়, চিহ্নিত করা যেতে পারে চোরেদের, এমনটাই দাবি দোকান মালিকের।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…