তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি:দিনেরবেলা বিদ্যুৎ দপ্তরের কর্মীর ভাড়া বাড়ির একাধিক তালা ভেঙে লক্ষাধিক টাকার অলংকার চুরি পশ্চিম মেদিনীপুরে! চুরির অভিযোগ দায়ের করা হয়েছে ঘাটাল থানায়। সি সি ক্যামেরার ছবি দেখে চুরির তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। ঘটনাটি, ঘাটাল পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কোন্নগর এলাকার। জানা গেছে, বাড়ি ভাড়া নিয়ে থাকেন ঘাটাল বিদ্যুৎ দপ্তরের এক মহিলা কর্মী। অভিযোগ, বাড়িতে চাবি দিয়ে তিনি গিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরে্ অফিস থেকে ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা! রুমের ভিতর থাকা লক্ষাধিক টাকার গয়না খোয়া গিয়েছে।
বিদ্যুৎ দপ্তরের ওই মহিলা কর্মীর নাম মহাশ্বেতা দে। প্রায় তিন লক্ষাধিক টাকার গহনা চুরি গিয়েছে বলে ঘাটাল থানায় লিখিত অভিযোগ করেছেন মহাশ্বেতা দেবী। মহিলার অভিযোগ পেয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ও ঘাটাল থানার ভারপ্রাপ্ত অফিসার দেবাংশু ভৌমিক পৌঁছে যান মহিলার বাড়িতে। ওই বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…