Supreme Court

Suvendu Adhikari: শুভেন্দুর সুপ্রিম-স্বস্তি! এখনই করা যাবেনা FIR, ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ; মামলা শুনবেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৪ আগস্ট: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ ‘খারিজ’ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ। শুভেন্দু-র বিরুদ্ধে রাজ্য সরকারের এফ আই আর (FIR) সংক্রান্ত মামলায় শুক্রবার প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, “আমরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি, নতুন করে মামলাটি শোনার জন্য।” ফলে, গত ২০ জুলাই হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এফআইআর দায়ের নিয়ে যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করা হল। হাইকোর্টের প্রধান বিচারপতিকে স্বাধীনতা দেওয়া হল এই মামলার গ্রহণযোগ্যতা বিচার করে উপযুক্ত নির্দেশ দেওয়ার জন্য।

শুভেন্দুর সুপ্রিম-স্বস্তি :

প্রসঙ্গত, সুমন সিংহের দায়ের করা এক জনস্বার্থ মামলায় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশ দেন। তাতে জানানো হয়, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করতে পারবে পুলিশ। বিচারপতি রাজাশেখর মান্থার ‘রক্ষাকবচ’ একপ্রকার উড়িয়ে দিয়ে, বিচারপতি আই.পি মুখার্জির বেঞ্চ আরও জানান, অভিযোগ গ্রহণযোগ্য হলে পুলিশ এফআইআর দায়ের করতে পারবে। তবে, গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরই গত ২৫ জুলাই প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয় পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায়। পঞ্চায়েত ভোটের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। এফআইআরে দাবি করা হয়, ওই ঘটনায় নন্দীগ্রামের বিধায়কের প্ররোচনা রয়েছে। তবে, সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পরে মোহনপুর থানার সেই এফ আই আর কার্যত ‘গুরুত্বহীন’ হয়ে পড়ল বলেই আইনজীবী মহলের মত।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago