Suicide

Paschim Medinipur: ‘আরো চাই আরো চাই’! শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার পশ্চিম মেদিনীপুরের ১৯ বছর বয়সী গৃহবধূ, বিয়ের সাত মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার হল মাত্র ১৯ বছর বয়সী গৃহবধূর! শনিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে বাপের বাড়ির লোক থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, “মাত্র সাত মাস হল বিয়ে হয়েছিল। কিন্তু, বিয়ের এক মাস পর থেকেই অশান্তি শুরু হয়ে গিয়েছিল। সেই অশান্তির কারণেই মৃত্যু। খুনও হতে পারে!” মর্মান্তিক এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার তুঁতরাঙা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুটিয়া গ্রামের। পরিবার সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে তারুয়া’র পচাশবেটিয়া গ্রামের অশোক দাসের মেয়ে জবা’র সাথে বাসুটিয়া গ্রামের শঙ্কর প্রধানের ছেলে কেদার প্রধানের বিয়ে হয়। বিয়েতে প্রায় ১ লক্ষ টাকা নগদ, সোনাদানা ও জিনিসপত্রও পণ হিসেবে দেওয়া হয়। তা সত্ত্বেও, বিয়ের এক মাস পর থেকেই আরও টাকাপয়সা চাওয়া শুরু হয়। কেদার কর্মসূত্রে বাইরে থাকলেও, তার বাবা-মা বিভিন্নভাবে বৌমার উপর মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। এ নিয়ে বারবার জবার বাপের বাড়ির লোক বোঝানোর চেষ্টা করলেও, অশান্তি লেগেই থাকত! তারই পরিণাম শনিবার জবার ঝুলন্ত দেহ উদ্ধার। এমনটাই অভিযোগ করা হয়েছে তার বাপের বাড়ির তরফে।

মৃতদেহ উদ্ধার :

জানা গেছে, গত কয়েক মাস ধরে ৫০ হাজার টাকার চাপ দেওয়া হচ্ছিল জবার উপর। স্বামী মুম্বাই থেকে ফিরে গ্রামেই ব্যবসা করতে চাইছিল। এ নিয়ে, সংসারে অশান্তি বাড়ছিল! অশান্তির কারণে জবা বাপের বাড়িও চলে গিয়েছিল। দিনকয়েক আগেই জবা’র বাবা অশোক দাস মেয়েকে শ্বশুরবাড়িতে দিয়ে আসেন। তার কয়েকদিনের মধ্যেই, শনিবার দুপুরে তাঁরা এই খবর পান। গিয়ে দেখেন, মেয়ের ঝুলন্ত দেহ! তাঁদের অভিযোগ, মেয়ের শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন আছে। মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক অনুমান আত্মহত্যা বলে মনে করা হলেও, বাপের বাড়ির অভিযোগের পর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এই ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা আছে।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago