Sports

Midnapore: মেদিনীপুরে শহরের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল মহকুমা ফুটবল লিগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে সোমবার (৫ আগস্ট) থেকে শুরু হল মহকুমা ফুটবল লিগ। লিগের ফার্স্ট ডিভিশন ও সেকেন্ড ডিভিশনের খেলাগুলি চলবে আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে। দুই ডিভিশন মিলিয়ে সদর মহকুমার ২২টি দল অংশগ্রহণ করেছে এই ফুটবল লিগে। সোমবার ফার্স্ট ডিভিশনের প্রথম খেলা বা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব এবং রাঙামাটি সমাগম ক্লাব। ২-০ ব্যবধানে সমাগম ক্লাব জয়ী হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের একেবারে শেষ লগ্নে অবশ্য বেশ কিছুক্ষণ অশান্তি হয়। পরে অবশ্য শান্তিপূর্ণভাবেই ম্যাচ শেষ হয়।

অরবিন্দ স্টেডিয়ামে:

ফুটবল উপভোগ করার জন্য মেদিনীপুরবাসীকে অরবিন্দ স্টেডিয়ামে আহ্বান জানিয়েছেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই। অপরদিকে, আগামী বুধবার (৭ আগস্ট) থেকে শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শালবনী ব্লক ফুটবল চ্যাম্পিয়নশিপও শুরু হতে চলেছে বলে জানিয়েছেন শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago