Sports

IFA’র মহিলা ফুটবল লীগে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জিতলেন পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ শালবনীর সুজাতা, লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: আইএফএ (IFA)’র মহিলা ফুটবল লীগ (কন্যাশ্রী কাপ) এ সর্বাধিক গোল করলেন জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা সুজাতা মাহাতো। শালবনী জাগরণ ফুটবল একাডেমীর ছাত্রী সুজাতা মাহাতো ( কন্যাশ্রী কাপে নিউ আলিপুর সুরুচি সংঘ দলের হয়ে খেলে) ২৩টি গোল করে জিতে নিয়েছেন ‘গোল্ডেন বুট’ (Golden Boot) পুরস্কার। শনিবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচের পর তাঁর হাতে এই ‘গোল্ডেন বুট’ তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য স্তরের এই কন্যাশ্রী কাপে পশ্চিম মেদিনীপুর জেলার ১১ জন জন মহিলা ফুটবলার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে শালবনী জাগরণের ৬ জন মহিলা ফুটবলার ছিলেন।

সুজাতা’র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস:

শনিবার কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে তারা ১-০ গোলে হারিয়েছে। একমাত্র গোলটি করেছিলেন ম্যাচের সেরা এবং ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট সুলঞ্জনা রাউল। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুরুচি সংঘের সুজাতা মাহাতো। তাঁর দল যদিও সেমিফাইনালে পরাজিত হয়েছিল। অপরদিকে, চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি দলের প্রথম একাদশে ছিলেন শালবনী জাগরণের আরেক ‘রত্ন’ মৌসুমী মুর্মু। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মৌসুমী’র দাদা সুব্রত মুর্মু ইতিমধ্যে বাংলা তথা ভারতের এক উল্লেখযোগ্য ফুটবলার হিসেবে দেশ-বিদেশে খেলে বেড়াচ্ছেন। এদিকে, শালবনী ব্লকের মীরগা’র বাসিন্দা সুজাতা’ও উঠে এসেছেন এক দরিদ্র পরিবার থেকে। তাঁরও স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা। রবিবার শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে ‘জয় জোহার’ কাপে খেলার মাঝেই সুজাতা জানিয়েছেন, “আমার এতদূর অবধি পৌঁছনোর জন্য শালবনী জাগরণ ফুটবল অ্যাকাডেমির অবদান অনস্বীকার্য। পরবর্তী লক্ষ্য বাংলা ও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা।” শালবনী জাগরণের অন্যতম কর্মকর্তা তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ জানিয়েছেন, “সুজাতা শালবনী তথা পশ্চিম মেদিনীপুরের গর্ব। ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

সুজাতা মাহাতো:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago