Sports

Midnapore: মহকুমা ফুটবল লিগের B ডিভিশনে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমার অধীন ৬টি ব্লকের ২৬টি ক্লাবকে নিয়ে গত প্রায় ২ মাস ধরে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত হয় প্রথম বিভাগীয় (A ডিভিশন) ও দ্বিতীয় বিভাগীয় (B ডিভিশন) মহকুমা ফুটবল লিগ। বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় বিভাগীয় বা B ডিভিশনের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর ৫-০ গোলে পর্যদুস্ত করে বিজয় একাদশকে। বি ডিভিশনের লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কৃত হন মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুরের অধিনায়ক সেক আব্দুস সালাম। লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুরের আদর্শ লামা।

শ্রী অরবিন্দ স্টেডিয়ামে:

সন্ধ্যা নাগাদ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই, মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার অপর যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ প্রমুখ। উল্লেখ্য যে, গত মঙ্গলবার প্রথম বিভাগীয় বা A ডিভিশনের ফাইনাল ম্যাচে মেদিনীপুর শহরের রাঙামাটি সমাগম ক্লাব ৭-১ গোলে পরাজিত করেছিল মেদিনীপুর স্পোর্টিং ক্লাবকে। মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই ও সন্দীপ সিংহ বলেন, “জেলা তথা মহকুমার ফুটবলের মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এবার যারা এ ডিভিশন বা প্রথম বিভাগীয় লিগে চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছে আগামীবছর তারা জেলা স্তরের প্রতিযোগিতায় খেলবে। বি ডিভিশন বা দ্বিতীয় বিভাগীয় লিগের চ্যাম্পিয়ন ও রানার্সরা আগামীবছর খেলবে এ ডিভিশনের লিগে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago