Sports

Midnapore: মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে DM একাদশকে ৭ উইকেটে হারাল MEDIA একাদশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি:’প্রজাতন্ত্র দিবস’ (Republic Day)-কে স্মরণে রেখে আয়োজিত ম্যাচ। এবারও জয়ের ধারা অব্যাহত রাখল পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিকরা! বৃহস্পতিবার, দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জেলাশাসক একাদশ (DM XI)-কে ৭ উইকেটে পরাজিত করলো সাংবাদিক একাদশ (MEDIA XI)। ফলে, ২০২২-এর পর ২০২৩ এও এই বিশেষ দিনে (২৬ জানুয়ারি) আয়োজিত ক্রিকেট ম্যাচে জয়লাভ করল জেলার সাংবাদিকরা। ২০২১ এ অবশ্য জয়লাভ করেছিল ডিএম একাদশ।

জয়ী সাংবাদিক একাদশ, জেলাশাসক আয়েশা রানী এ’র সঙ্গে:

এদিন, সকাল ১১টা নাগাদ শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। ১২ (১২-১২) ওভারের ম্যাচে টসে জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ডিএম একাদশ। নির্ধারিত ১২ ওভারে ডিএম একাদশ ৯৬ রান করে ৭ উইকেট হারিয়ে। সাংবাদিকদের হয়ে সঞ্জয় দাস ৪ উইকেট নেন। ডিএম একাদশের হয়ে সকল ব্যাটাররাই কমবেশি অবদান রাখেন। এরপর, রান তাড়া করতে নেমে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান সাংবাদিকরা। মাত্র ৩ উইকেট হারিয়ে ১০ ওভার ৩ বলে নির্ধারিত ৯৭ রান করেন মিডিয়া একাদশের ব্যাটাররা। ৩ নং স্থানে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৫১ রান করেন সঞ্জয় দাস। দুই ওপেনার যথাক্রমে শশাঙ্ক প্রধান ও চয়ন মহাপাত্র ২০ ও ১২ রান করে আউট হন। মণিরাজ ঘোষ ও চম্পক দত্ত যথাক্রমে ৬ ও ৪ রানে অপরাজিত থাকেন। ভালো বল করেন ডিএম একাদশের রজনীশ যাদব (বিডিও- দাঁতন ২)।

ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হন সাংবাদিক একাদশের (মিডিয়া ইলেভেন) সঞ্জয় দাস। সাংবাদিকদের প্রত্যেকেই দুর্দান্ত ফিল্ডিং করে এদিন প্রথম থেকেই ডিএম একাদশকে চাপে রেখেছিলেন। বেশ কয়েকটি ভালো ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়! তবে, ডিএম একাদশের প্লেয়ার তথা আমলা-আধিকারিকরাও ব্যাট-বল-ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেন এদিন। সবমিলিয়ে শেষ শীতের মিষ্টি দুপুরে দুর্দান্ত একটি উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয় শহরের অরবিন্দ স্টেডিয়ামে। দুই দলের ক্রিকেটারদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং জেলাশাসক (District Magistrate) আয়েশা রানী এ। ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৃন্দ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিডিও’রা। তাঁদের মধ্য থেকেই অতিরিক্ত জেলাশাসক শৌভিক ব্যানার্জি সহ ১১ জন (দলে ছিলেন ১৫ জন) মাঠে নামেন। বিডিও’দের মধ্যে সন্দীপ মিশ্র, রজনীশ যাদব, ওয়াসিম রেজা প্রমুখ ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেন। সাংবাদিক একাদশের অধিনায়ক বরুন দে (সাংবাদিক, আনন্দবাজার পত্রিকা) বলেন, “দু’দলই অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। প্রীতি ম্যাচের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকলেও, বরাবরই এই বিশেষ দিনে (২৬ জানুয়ারি) পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের উদ্যোগে আয়োজিত এই ম্যাচ বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি!”

জয়ের উচ্ছ্বাস :

ম্যাচের সেরা সঞ্জয় দাস:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago