Sports

History: প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপো এনে দিলেন অংশু মালিক

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৮ অক্টোবর: টোকিও অলিম্পিকে সফল হতে পারেননি তিনি। কিন্তু, সফল হওয়ার জেদকে প্রশমিত করে রেখেছিলেন মনে মনে। অলিম্পিকের মাত্র দু’মাসের ব্যবধানেই এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে রুপো জিতে ইতিহাস তৈরি করলেন অংশু মালিক। বৃহস্পতিবার নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন হেলেন লুসি মারৌলির কাছে পরাজিত হন অংশু। মার্কিনি ফ্রি-স্টাইল কুস্তিগীরের কাছে ৪-১ এর ব্যবধানে হারতে হয় তাঁকে। তবে, হরিয়ানার মাত্র কুড়ি বছরের কন্যা অংশুর হাত ধরেই ভারতের ক্রীড়া ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় রচিত হলো।

ইতিহাস (History) :

ফাইনাল ম্যাচে অংশু পরাজিত হলেও, আজ পর্যন্ত কোনও ভারতীয় মহিলা কুস্তিগীর এতদূর আসতে পারেননি। চূড়ান্ত ম্যাচে তীব্র যন্ত্রনা সহ্য করেই লড়াই চালিয়ে যান অংশু। খেলা শেষ হওয়ার পরে চিকিৎসকেরা তৎক্ষণাৎ ছুটে আসেন অংশুর দিকে। এদিকে, তাঁর রুপোর পদক জয়ের পরই গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। নেটমাধ্যমেও দ্রুত ভাইরাল হতে থাকে অংশুর ছবি। অংশুকে অভিনন্দন জানিয়ে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অংশুর এই সাফল্যকে “ঐতিহাসিক জয়” বলেও অভিহিত করেন তিনি।

মুখ্যমন্ত্রী’র শুভেচ্ছা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago