Sports

Midnapore: মেদিনীপুর শহরে এই প্রথম অনুষ্ঠিত হল ‘নাইট ম্যারাথন’ প্রতিযোগিতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন এবং মেদিনীপুর তরুণ সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে, শনিবার (২৮ মে) রাতে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল, জঙ্গলমহলের রাতের ম্যারাথন (নাইট ম্যারাথন) দৌড় প্রতিযোগিতা। রাত্রি ৮ টা নাগাদ জেলা শহর মেদিনীপুরের এলআইসি’র মোড় থেকে দৌড় শুরু হয়। উল্লেখ্য যে, এই ধরনের দৌড় প্রতিযোগিতা বা নাইট ম্যারাথন জেলায় এই প্রথম অনুষ্ঠিত হল। পুরুষ ও মহিলা বিভাগে জঙ্গলমহলের ৬ টি জেলার ৩২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

নাইট ম্যারাথন মেদিনীপুরে :

এই দৌড় প্রতিযোগিতায়, মহিলাদের বিভাগে প্রথম হয়েছেন সুমিত্রা মাহাত এবং পুরুষ বিভাগে প্রথম হয়েছন কেষ্ট হেমব্রম। উপস্থিত ছিলেন, রাজ্য পুলিশের আধিকারিক (এডিজি) অজয় নন্দ, পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান প্রমুখ। ছিলেন, রাজ্য স্তরের দৌড়বিদ পিঙ্কি প্রামাণিক’ও। তাঁরা সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। জঙ্গলমহলের প্রতিযোগীদের নিয়ে এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago