Sports

Midnapore: ধরাছোঁয়ার বাইরে ধৃতিমানের শট! ৫ গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ালেন SP, উদ্বোধন হল জঙ্গলকন্যা কাপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: গোলরক্ষক তৃণমূলের জেলা সভাপতি তথা CAB-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, তৃণমূলের শহর সভাপতি তথা কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তী, তৃণমূল নেতা জয় রায় সহ ৫ জন। পেনাল্টি বক্স থেকে ডান পায়ে সজোরে শট নিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। ‘বল’ পাঁচ জনেরই ধরাছোঁয়ার বাইরে! নিমেষে জড়িয়ে গেল জালে। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে তরুণ সংঘ ব্যায়ামাগার পরিচালিত দু’দিন ব্যাপী দিবারাত্রির মেগা মহিলা ফুটবল টুর্নামেন্ট ‘জঙ্গলকন্যা কাপের’ উদ্বোধন হল ঠিক এভাবেই।

জঙ্গলকন্যা কাপের উদ্বোধন:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যের ১৬টি মহিলা ফুটবল দলকে নিয়ে মেদিনীপুর শহরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠে দু’দিন ব্যাপী এই দিবারাত্রির মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার। শনিবার বেলা ১টা নাগাদ ১ম ‘জঙ্গলকন্যা কাপ’-র উদ্বোধন উপলক্ষেই উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, CAB-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই, গভর্নমেন্ট প্লিডার সুকুমার পড়িয়া, সমাজসেবী ও কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। আর উদ্বোধনী পর্বেই সুজয়, সৌমেনদের কার্যত দাঁড় করিয়ে গোল দিলেন SP ধৃতিমান সরকার! অনেকেই অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের SP শুধু ফুটবল নয়; ক্রিকেটটাও বেশ ভাল খেলেন। চলতি বছরই জেলার সাংবাদিক একাদশের বিরুদ্ধে প্রীতি ম্যাচে একাই হাফসেঞ্চুরি করে জেলা পুলিশ-প্রশাসন একাদশকে জিতিয়েছিলেন।

ধরাছোঁয়ার বাইরে SP-র শট:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago