Sports

Masters Athletics Championship: মেদিনীপুরে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হল বাংলা! নজর কাড়লেন ১০৫ বছরের প্রভা কুমারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ৪২তম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শেষ হল আজ, রবিবার (১২ ফেব্রুয়ারি)। এর, জাতীয় (National) ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। অপরদিকে, আন্তর্জাতিক (International) ক্ষেত্রে দলগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। রানার্স হয়েছে বাংলাদেশ। উল্লেখ্য যে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও নেপাল, ভুটান এবং ভারতের ১৮টি রাজ্যের প্রায় ১৬০০ প্রতিযোগী পশ্চিম মেদিনীপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন। তবে, সকলের নজর কেড়ে নিয়েছন ১০৫ বছরের প্রভা কুমারী। তাঁর বাড়ি হরিয়ানায়। তাঁকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে আয়োজকদের তরফে। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার মা তথা প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা। তিনি লং জাম্পে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের টিম ম্যানেজার পুরস্কার হাতে:

প্রসঙ্গত, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এই জাতীয় ও আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল। মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়াম ছাড়াও আবাস এবং খড়্গপুর আইআইটি সহ তিনটি মাঠে চলেছে প্রতিযোগিতা। ভারতের ১৮টি রাজ্য সহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মোট ১৬০০ প্রতিযোগী ও প্রতিযোগিনী এতে অংশ নিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার মা চুনিবালা হাঁসদা সহ অনেকেই রাজ্যের (পশ্চিমবঙ্গের) প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। ৩০ উর্ধ্বদের জন্য এই প্রতিযোগিতা হলেও, প্রভা কুমারী’র মতো অনেকেই অংশগ্রহণ করেছিলেন, যাঁরা ছিলেন সত্তরোর্ধ্ব বা অশীতিপর! মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার এবং মেদিনীপুর মাস্টার্স অ্যাথলিট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গি সহ উদ্যোক্তাদের পক্ষে তপন ভকত, শান্তনু চক্রবর্তী প্রমুখ।

প্রভা কুমারী:

বয়স্ক আরেক প্রতিযোগী:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago