Sports

Marathon: খড়্গপুরে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণ করলেন প্রায় আড়াইশ প্রতিযোগী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর:পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে অনুষ্ঠিত হল, ৫ কিমি ম্যারাথন প্রতিযোগিতার। ‘ফোরজা ফিটনেস’ নামক স্থানীয় একটি ফিটনেস ক্লাবের ব্যবস্থাপনায় বুধবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক দৌড়বিদ বিমল মাহাতো, খড়্গপুরের এসডিপিও দীপক সরকার, খড়্গপুর টাউন থানার আই.সি বিশ্বরঞ্জন ব্যানার্জী, খড়্গপুর লোকাল থানার ও.সি মহম্মদ সানি, এনআইএস কোচ শ্রীনিবাস রাও, ফোরজা ফিটনেস এর কর্নধার তথা আন্তর্জাতিক বডি বিল্ডার ইন্দ্রনীল মাইতি প্রমুখ। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৮৫ জন ও মহিলা বিভাগে ৪৭ জন অংশগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে থেকে শুরু করে ফোরজা ফিটনেস জিমের সামনে দৌড় প্রতিযোগিতাটি শেষ হয়।

খড়্গপুরে দৌড় প্রতিযোগিতা :

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৪৯০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক এবং পারসিকদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেটি ম্যারাথনের যুদ্ধ নামে পরিচিত, কারণ যে ময়দানে যুদ্ধ হয়েছিল তার নাম ছিল- ম্যারাথন। সেখানে গ্রিকদের জয় হয়। গ্রিক দূত ফেইডিপ্পিডেস ম্যারাথনের যুদ্ধক্ষেত্র থেকে ৪২.১৯৫ কিলোমিটার বা প্রায় ২৬ মাইল ছুটে গ্রিসের অন্যতম প্রাচীন শহর আথেন্সে এসে জয়ের খবর দেন। তবে, জয়ের আনন্দ উপভোগ করার আগেই মৃত্যু হয় ফেইডিপ্পিডেসের। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই শুরু হয়েছিল ম্যারাথন দৌড়। এই দৌড় প্রথমে গ্রিসের প্রাচীন অলিম্পিকে স্থান পেয়েছিল। ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক শুরু থেকেই এই দৌড়কে অন্তর্ভুক্ত করা হয়। ফেইডিপ্পিডেস অনেক চড়াই-উতরাই টপকে আথেন্সে এসেছিলেন। তাই, এই দৌড়কে অনেকে ‘ক্রস কান্ট্রি রেস’ও বলেন।

ম্যারাথন খড়্গপুরে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago