Special Article

Paschim Medinipur: রাস্তায় দুধের গ্লাস হাতে রমনীরা! ‘নেশামুক্ত’ সমাজ গড়তে পথে পশ্চিম মেদিনীপুরের নারীশক্তি

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ:রাস্তা আটকে রমনীরা! ভয়ে ভয়ে গাড়ি দাঁড় করালেন চালকরা। এক গ্লাস গরম দুধ এগিয়ে দিলেন এক মহিলা। তাঁর সঙ্গে দাঁড়িয়ে আরও একাধিক জন। খানিক ইতস্তত করে, গাড়ির চালক খেয়ে ফেললেন সেই দুধ। এরপরেও চমক! হাতে দিলেন মুখ শুদ্ধি। তাও খেলেন ওই চালক। এরপরই নারী কন্ঠের বার্তা- “এভাবেই দুধ খান, মদ নয়। মুখ শুদ্ধি খান, তামাক নয়। নিজে বাঁচুন, আপনার পরিবারকেও বাঁচান আর অন্যকেও বাঁচতে দিন।” ফের একবার চমকে উঠতে হল চালককে। বুঝলেন, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে, এতক্ষণ ধরে এই বার্তাই দিতে চেয়েছে নারীশক্তি! এলাকাকে নেশা মুক্ত করতে বুধবার এভাবেই এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের নীলদা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা।

নেশামুক্ত সমাজ গড়াই লক্ষ্য :

নীলদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোরঞ্জন পাত্রের উদ্যোগে, বরাইবাজারে এলাকায় নারী শক্তির পক্ষ থেকে এভাবেই সচেতনতার বার্তা তুলে ধরে, এলাকায় মানুষজনকে মদ বা নেশা জাতীয় দ্রব্য বর্জন করে, দুধ ও মুখসুদ্ধি খাওয়ার বার্তা দেওয়া হয়। পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের হাতে তুলে দেওয়া হয় দুধের গ্লাস ও মুখশুদ্ধি। এলাকার মহিলারা জানান, মদের নেশার পরিবর্তে এক গ্লাস দুধ খেলে শরীরের অনেক উপকার হয়। একই সঙ্গে তামাক জাতীয় দ্রব্য বর্জন করে শুধুমাত্র মুখ শুদ্ধি খেলে তাতে ক্যান্সারের মতো মারণ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই সচেতনতার বার্তাকে সামনে রেখেই বড়াইবাজারে সাধারণ পথ চলতি মানুষ ও গাড়ির চালকদের হাতে দুধের গ্লাস ও মুখশুদ্ধি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সাড়া দেন পথচলতি মানুষজন ও চালকরাও। মনোরঞ্জন জানিয়েছেন, “এলাকার অনেকেই কম বয়সে নেশাগ্রস্থ হয়ে মৃত্যুর পথে পাড়ি দিচ্ছে! অনেক গৃহবধূরাই অল্পবয়েসে স্বামীকে হারিয়েছেন। প্রতিমুহূর্তে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে। তাই, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এলাকার নারীশক্তি পথে নেমেছে। আমরা তাঁদের উৎসাহিত করছি।” এখন দেখার, নারী শক্তির এই প্রচেষ্টায় সমাজ তথা এই এলাকা কতখানি ‘নেশামুক্ত’ হয়!

উৎসাহ রমনীদের মধ্যে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago