Special Article

Paschim Medinipur: শিলাবতীর চর জুড়ে আজও স্বজন হারানোর বেদনা! শিল্পী জয়ের স্মৃতিচারণায় শোকাহত বন্ধুরা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পণ্ডা, ২৯ নভেম্বর: শীলাবতী নদীর তীরে শীতের রবিবারের এক পড়ন্ত বিকেল। ঠান্ডা হাওয়ার শিরশিরানিতে দিন শেষের ওই সময়টুকুতে চারিদিকে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা! পাশাপাশি, সপ্তাহের একটামাত্র ছুটির দিনে শহরটা একটু বেশিই নিস্তেজ হয়ে পড়েছিল রবিবার। তবে, সন্ধ্যে নামার সাথে সাথেই সমস্ত নিস্তব্ধতাকে দূর করে বন্ধুপ্রীতির এক অদ্ভুত নিদর্শনের সাক্ষী থাকলো ঘাটাল!

অসময়ে বিদায় পশ্চিম মেদিনীপুরের সম্ভাবনাময় এক শিল্পী জয় নারায়ণ দে’র (২৪) :

এই মাসের গত ২১ তারিখ, রবিবার, আর পাঁচটা দিনের মতো দিন শুরু হলেও হঠাৎ তাল কাটে দিনের মধ্যভাগে। ঠাকুমাকে দাহ করে নদীতে স্নান করতে নেমে শীলাবতীর জলে তলিয়ে যায় ঘাটালের উদীয়মান শিল্পী তথা বছর চব্বিশের যুবক জয় নারায়ণ দে। দীর্ঘক্ষণের চেষ্টায় তার দেহ উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ! উজ্জ্বল সম্ভাবনাময় এই তরুণ শিল্পীর এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই! সেদিনের এই দুর্ঘটনায় কেবল জয়ই হারিয়ে যায়নি সাথে সলিল সমাধি ঘটে এক শিল্পীর হাজার হাজার স্বপ্নেরও।

জয় নারায়ণ দে : (Joy Narayan Dey)

তাই, জয়ের স্মৃতি এবং জয়কে মনে রেখেই তার অকাল প্রয়াণে রবিবার বিকেলে ঘাটাল কো- অপারেটিভ পিপলস ব্যাঙ্কের বিপরীতে শিলাবতীর তীরে শোকজ্ঞাপন করল তার বন্ধু-বান্ধবরা। তবে, শুধু বন্ধুরাই নয়, সেখানে উপস্থিত ছিলেন জয়ের পরিবারের সদস্য সহ এলাকার গুণীজনেরা। নবীন এই শিল্পীর একাধিক কাজের পাশাপাশি, তাকে নিয়ে স্মৃতিচারণ করেন সেখানে উপস্থিত সকলেই। এই প্রসঙ্গে ঘাটালের বিশিষ্ট বর্ষীয়ান আইনজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জী বলেন যে, “জয়ের এই মৃত্যু আমি এখনও মানতে পারছিনা। তরতাজা আর সদাহাস্যময় ওই ছেলেটা নেই তা সত্যিই অবিশ্বাস্য। বহু স্বপ্ন নিয়েই ছেলেটা অকালে চলে গেল।”

জয়ের স্মৃতিচারণায় বন্ধুরা :

এদিকে, প্রিয় ছাত্রের মৃত্যুকে কিছুতেই মানতে পারছেননা ঘাটালের বিশিষ্ট শিল্পী মিলন কুইলাও। চোখে জল নিয়েই তিনি জানালেন, “আমাকে ‘দাদা’ বলে ডাকতো জয়। নতুন কিছু করলেই সবার আগে আসতো আমার কাছে। উজ্জ্বল ভবিষ্যত ছিল ওর। কিন্তু, হঠাৎ ও সবাইকে ছেড়ে বহুদূরে চলে গেল….”। ছোট থেকেই জয়কে খুব কাছে থেকে দেখেছেন শহরের এক আবৃত্তিকার তথা সঙ্গীত অনুরাগী রিয়া চক্রবর্তী। জয়ের স্মৃতিচারণ করতে গিয়ে গলা ধরে এলো তাঁরও। এক অদ্ভুত শূণ্যতা গ্রাস করেছিল সেখানে উপস্থিত সকলকেই। বারেবারে সেই সন্ধ্যায় যেন সকলের কানে বাজছিল রবীন্দ্রনাথের সেই লাইন “সত্য যে কঠিন”! প্রিয় বন্ধুর অকাল মৃত্যুর কঠিন সত্যিকে কখনই মেনে নিতে পারছেনা রোহন-অঙ্কুর-সৌম্যকান্তি সহ সকলেই।

জয়ের ছবিটি এঁকেছে বন্ধু মাহিনুর আনসারি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago