Special Article

মহড়া চলছে, তবে দ্বিতীয়াতেও বায়না নেই! মন খারাপ পশ্চিম মেদিনীপুরের মহিলা ঢাকি দলের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজা বা শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। সোমবার (১১ অক্টোবর) দেবীর বোধন। তবে, মনখারাপ পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত মহিলা ঢাকি দলের! দ্বিতীয়া পার হয়ে তৃতীয়া এসে গেল। তবে, তেমন বায়না নেই এবার! তা সত্ত্বেও আশায় বুক বেঁধে মহড়া চালিয়ে যাচ্ছেন তাঁরা।

চলছে মহিলা ঢাকি দলের প্রস্তুতি :

প্রসঙ্গত, পুজো মানেই ঢাকের তালে ধুনুচি নাচ। দুর্গাপুজোর সঙ্গে ঢাকের বাদ্যির সম্পর্ক যেন অপরিহার্য। প্রতিবছর পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই তাই বিভিন্ন ঢাকি পাড়ায় শুরু হয়ে যায় ঢাকের মহড়া। তুমুল ব্যস্ততায় দিন কাটে ঢাকিদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বায়না আসে। কিন্তু, অতিমারী পরিস্থিতিতে বদলে গিয়েছে সেই সব দিন। তাই, বিষন্নতার ছোঁয়া পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিদেরও। তা সত্ত্বেও, ঢাকের মহড়া দিতে ব্যস্ত তাঁরা। উল্লেখ্য যে, চন্দ্রকোনার টুকুরিয়ার মহিলা ঢাকিরা দশরথ মালিক আদিবাসী সম্প্রদায়ের কিছু মেয়েকে নিয়ে একটি মহিলা ঢাকির দল তৈরি করেছেন। ওই মহিলারা জানান, পেটের টানে আর সংসারে অভাবের জন্যই তাঁরা এই পথ বেছে নিয়েছেন। তবে, বর্তমানের এই পরিস্থিতিতে তীব্র আর্থিক সংকট এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চন্দ্রকোনার মহিলা ঢাকিরা।

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago