Special Article

Mahalaya: রাত পোহালেই মহালয়া, বোবা রেডিও থেকেই বেরোবে বীরেন্দ্র কন্ঠ! সৌজন্যে মেদিনীপুরের সঞ্জয়, বুদ্ধদেবরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: সময়ের ফেরে বদলে গেছে অনেক কিছুই। বদলাচ্ছে রীতি-নীতি, ইতিহাস-সংস্কৃতি! প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে পরিবেশ-পরিস্থিতি; মানুষের মন-মানসিকতা, চাওয়া-পাওয়া। রোজকার দুনিয়াতেও এসেছে অনেক পরিবর্তন। আট থেকে আশির হাতে হাতে এখন মুঠোফোন (মোবাইল)। ইন্টারনেটের দৌলতে গোটা দুনিয়াও তাই হাতের মুঠোয়। স্বাভাবিকভাবেই টেলিভিশনও এখন অনেকখানি ব্রাত্য! আর, রেডিও? সে তো হয় আস্তাকুঁড়ে কিংবা ফেরিওয়ালার সঙ্গে অদলাবদলি করে জিনিসপত্র কেনা হয়ে গেছে! কিছু কিছু বাড়িতে যদিওবা আছে, তা অকেজো অবস্থায়! তবে, এই বোবা রেডিও’রই খোঁজ পড়ে, বছরের একটা সময়ে। বলাই বাহুল্য তা আসলে ‘মহালয়া’র ভোরে বীরেন্দ্র কন্ঠে চণ্ডীপাঠ শোনার জন্য! এই একটা জায়গায় বাঙালির আবেগ-ইচ্ছে সব মিলেমিশে একাকার। আর, তখনই খোঁজ পড়ে রেডিও’র ডাক্তারবাবুদের!

রেডিও :

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বুদ্ধদেব পাল কিংবা চন্দ্রকোনার সঞ্জয় হাউসি’রা তাই এ ক’দিন অক্লান্ত পরিশ্রম করলেন। ঘরে ঘরে অকেজো অবস্থায় পড়ে থাকা বোবা যন্ত্রগুলির মুখে বুলি ফোটানোর জন্য দিনরাত কাজ করতে হল তাঁদের। দিন বদলের কারণে, এই সব রেডিও সারানোর কারিগর-ও কমে‌ আসছে। কারণ, এই যন্ত্রের কাজ করে যে পারিশ্রমিক মেলে, তার তুলনায় এলইডি টিভি, ফ্রিজ, এসি এই সমস্ত মেরামতির পারিশ্রমিক অনেক বেশি। তা সত্ত্বেও বুদ্ধদেব, শ্যামল, সঞ্জয়’রা পুরানো সেই অভ্যাস থেকে রেডিও মেরামত করেন। আর, এই ক’দিন চরম ব্যস্ততার সঙ্গে কাজ করে তাঁরা বীরেন্দ্র-প্রেমীদের হাতে তুলে দিলেন রেডিও। রাত পোহালেই তাতে বেজে উঠবে- “আশ্বিনের শারদ-প্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত; জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা…..!!!”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago