Society

কারখানার জল আর বৃষ্টির জলে ভাসল পশ্চিম মেদিনীপুরের গোকুলপুর সংলগ্ন রেলবস্তী এলাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: গত ২ দিনের বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে কারখানার নোংরা জল। আর, এতেই সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোকুলপুর স্টেশন সংলগ্ন পূর্ব ও পশ্চিম আম্বা এবং আজাদ বস্তীর ৭০ টি পরিবার। প্রতিটি বাড়িতে ওই নোংরা, আবর্জনা যুক্ত জল প্রবেশ করেছে। রাস্তায় দাঁড়িয়ে গেছে এক কোমর জল রাস্তায়। বাসিন্দারা আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলে। এই বিষয়ে বাসিন্দারা একযোগে অভিযোগ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে!

এলাকা ভাসছে জলে, ক্ষুব্ধ গ্রামবাসীরা :

গ্রামের এক বাসিন্দা শেফালী বেরা জানালেন, “রেশমি মেটালিক কারখানা থেকে গতকাল রাতে জল ছেড়ে দেওয়ায় আমাদের ঘর-বাড়ি, জিনিসপত্র সব ভেসে যাচ্ছে। নিকাশি নালা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। আমরা অসহায় হয়ে, ছোটো ছোটো ছেলে-মেয়ে নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছে।” মারাত্মক অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রিয়াসত খান। তাঁর অভিযোগ, “স্থানীয় পঞ্চায়েত ৩ বছর এলাকায় পা রাখেনি! সব জায়গায় জানিয়েও কাজ হয়নি। গত ৪ মাস ধরে নতুন প্রজেক্ট শুরু হয়েছে রেশমি মেটাবলিকে। কারখানার বর্জ্য ও রাসায়নিক যুক্ত জল বের করার জন্য বড় পাইপ লাগানো হয়েছে। ওই জলে এলাকা ভরে থাকে। কোনও নিকাশি ব্যবস্থা নেই। তার সঙ্গে গত ২ দিনের বৃষ্টিতে আমাদের সবকিছু ভেসে যাচ্ছে। আমরা গরীব লোক বলে কেউ গুরুত্ব দিচ্ছেনা!” কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা না গেলেও, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

কারখানার জল আর বৃষ্টির জলে ভাসল গ্রাম :

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

14 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

2 weeks ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago