Society

বিদ্যালয় বন্ধ! পেটের ভাত জোগাড় করতে বিদ্যাসাগরের গ্রামের শিশুরা ছাতা কারখানায় কাজে ব্যস্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”। কবির বাণী (ছাড়পত্র/সুকান্ত ভট্টাচার্য) থেকে গেছে বইয়ের পাতাতেই! বাস্তবের মাটিতে শিশুদের একমুঠো ভাত জোগাড় করতে আজও শ্রম দিতে হয়। গতকাল ‘আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস’ (১২ জুন) এর দিনও স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামে সেই চিত্রই দেখা গেল! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রাম। ‘বর্ণপরিচয়’ এর স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। সেই গ্রামের ছাতা কারখানায় কাজ করছে, গ্রামের একঝাঁক স্কুল পড়ুয়া কিশোর। সঙ্গে তাদের অভিভাবক-অভিভাবিকারাও। অতিমারী পরিস্থিতিতে, কার্যত লকডাউনের মধ্যে একমুঠো ভাত জোগাড় করতেই এই পথ বেছে নিতে হয়েছে বলে জানালেন শিশুদের সঙ্গে থাকা অভিভাবকরা। এক অভিভাবিকা বললেন, “স্কুল বন্ধ। মিড ডে মিল পাওয়া যাচ্ছে না। তাই, আমাদের সঙ্গে ওরাও কাজ করছে। একমুঠো ভাত তো জোগাড় করতে হবে!”

বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম :

ছাতা কারখানায় কাজ করছে শিশুরা :

অতিমারীর প্রকোপ রুখতে চলছে কঠোর বিধিনিষেধ। প্রায় দেড় বছর ধরে বন্ধ শিশুদের স্কুলের দরজা! মাঝখানে মাসখানেকের জন্য নবম-দ্বাদশের ক্লাস হয়েছিল মাত্র। এই পরিস্থিতিতে, ‘দিন আনা দিন খাওয়া’ পরিবারের শিশুরা বঞ্চিত মিড ডে মিলের আহার থেকে। এদিকে পরিবারের আয়ও কমে গেছে। এই পরিস্থিতিতে “অকারণে কেন ঘুরে বেড়াবে, কাজ করুক ছাতা কারখানায়”, এমনটাই মত শিশুদের বাবা-মায়েদের। সপ্তাহে আয় হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা! এটাই বা কম কিসের, মনে হচ্ছে তাঁদের। আর শিশু শ্রমের বিষয়টি? ওদের কাছে যেন, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই” প্রবাদের মতোই অপ্রিয় সত্য!

কাজে ব্যস্ত বীরসিংহের শিশুরা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago