Social Work

Midnapore: ‘বন্ধুসমাজ’ এর হাত ধরে কানাডা থেকে মেদিনীপুরের গড়বেতায় ছড়িয়ে পড়ল কায়রা’র অন্নপ্রাশনের আনন্দ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি:ছোট্ট কায়রা। বেড়ে উঠছে সুদূর কানাডায়। মা সর্বানী ও বাবা দেবজ্যোতি চেয়েছিলেন মেয়ের মাঙ্গলিক অনুষ্ঠানের খুশি ছড়িয়ে পড়ুক নিজেদের জন্মভূমির ছোটো ছোটো ছেলেমেয়েদের মুখে! তাঁদের সেই মনোবাসনা-ই পূর্ণ হল, ‘গড়বেতা বন্ধুসমাজ’ এর হাত ধরে। প্রসঙ্গত, সর্বাণী ভট্টাচার্য বিশ্বাসের শেকড় পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। প্রবাসে থাকলেও তিনি ‘গড়বেতা বন্ধুসমাজ’ এর সদস্যাও। গড়বেতার এই অগ্রণী সংস্থার সহযোগিতায়, রবিবার ছোট্ট কায়রা’র জন্মদিন উপলক্ষে, গড়বেতার প্রত্যন্ত বামনীশোল বনকলোনীর ৭০ জন শিশু, কিশোর-কিশোরীর কাছে পৌঁছে গেল ভালোবাসার পরশ। তুলে দেওয়া হল, শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী।

গড়বেতা বন্ধুসমাজ :

Advertisement (বিজ্ঞাপন) :

উল্লেখ্য যে, কায়রা’র মামাতো দাদু অর্থাৎ সর্বাণী’র বাবা তথা পদার্থ বিজ্ঞানের প্রাক্তন যশস্বী শিক্ষক সুদেব ভট্টাচার্য এই পুরো কর্মসূচিতে, আগাগোড়া ‘গড়বেতা বন্ধুসমাজ’ এর পাশে ছিলেন। এদিনের এই মহতী কর্মসূচিতে উপস্থিত ‘বন্ধুসমাজ’ এর সদস্য-সদস্যাবৃন্দাও কায়রাকে আশীর্বাদ জানান। বন্ধুসমাজের বক্তব্য, “ভট্টাচার্য পরিবার চেয়েছিলেন, শিশুকন্যা কায়রার শুভ অন্নপ্রাশনের আনন্দ তাঁর বাবা-মা’র জন্মভূমিতেও ছড়িয়ে পড়ুক। তাই, আমরা এই উদ্যোগে সামিল হয়েছি। শিক্ষা-সংস্কৃতির অঙ্গনে ভট্টাচার্য পরিবারের এই ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। ভালো থেকো কায়রা। প্রকৃত মানুষ” হয়ে ওঠো।” এদিনের অনুষ্ঠানের খুশি ছড়িয়ে পড়েছে গড়বেতার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

13 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago