Social Work

Midnpaore: ক্যান্সার আক্রান্ত মা ও দিদিমার কষ্ট দেখেছেন সামনে থেকে! বিশ্ব ক্যান্সার দিবসেই তাই নিজের চুল দান করলেন মেদিনীপুরের মুনমুন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: ক্যানসার কেড়েছে দিদিমার জীবন। মাকেও ভোগ করতে এই মারণব্যাধির যন্ত্রণা! সেই কষ্ট উপলব্ধি করেই ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ালেন মেদিনীপুরের মুনমুন! পেশায় শালবনী ব্লকের ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা মুনমুন মিদ্যা জেলা শহর মেদিনীপুরের হবিবপুর এলাকার বাসিন্দা। গতকাল (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবসে (World Cancer Day) নিজের সাধের চুল কেটে দান করলেন এই রোগে আক্রান্তদের জন্য। মুনমুন জানিয়েছেন, “আমার দিদিমা ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। মুম্বই টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় ৮ বছর ধরে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি! দিদিমা চলে যাওয়ার পর আমার মা ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিন চিকিৎসার পর আজ তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাঁরাই আমার এই কাজের অনুপ্রেরণা!”

মুনমুন মিদ্যা :

মুনমুন নিজে নানা সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। ‘মানবিক সংস্থান’ সেচ্ছাসেবী সংস্থার সদস্যাও। মুম্বাইয়ের মদত ট্রাস্টের মাধ্যমে মুনমুন-কে তাঁর শখের ‘গোছাভোরা চুল’ দানে উৎসাহিত করেন ‘মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র’ নামে স্বেচ্ছাসেবী সংস্থার মৌসম মজুমদার, মণিকাঞ্চন রায় প্রমুখ। মুনমুন জানান, “NRS মেডিক্যাল কলেজে মা- এর চিকিৎসা চলামকালীন আমি দীর্ঘদিন মা এর পাশে ছিলাম। আমি দেখেছি কেমোথেরাপি চলাকালীন কিভাবে মাথার চুল উঠে যায় ধীরে ধীরে। তাই, তাঁদের পাশে দাঁড়াতেই আমি এবং আমার মতো অনেক মেয়েই আজ এগিয়ে আসছে মদত ট্রাস্টের মাধ্যমে। আমার এই চুল যদি একজন ক্যান্সার রোগীরও কাজে আসে, তাহলে নিজেকে ধন্য বলে মনে করব।” মুনমুনের এই কাজে পাশে ছিলেন তাঁর বাবা, মা ও সেচ দপ্তরের সরকারি কর্মী স্বামী। নিজের ৩ বছরের মেয়েকেও ছোটো থেকেই মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিচ্ছেন মুনমুন ও তাঁর পরিবার!

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago