Social Work

Midnapore: ক্যান্সার রোগীদের চুল দান, অঙ্গীকার চক্ষু ও দেহদানের! মহকুমাশাসকের প্রেরণায় মানবসেবায় এগিয়ে এলেন শতাধিক মেদিনীকন্যা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: যে রাঁধে সে চুলও বাঁধে। সেই চুল প্রয়োজনে দান করতেও জানে! শুধুই কি চুল দান, পশ্চিম মেদিনীপুরের নারী মহীয়সী-রা এবার এগিয়ে এলেন মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করতেও। নবজাগরণের অগ্রদূত, নারী শিক্ষার পথ-প্রদর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘাটালে রবিবার এমনই এক মহৎ আয়োজন করা হয়েছিল, রেডক্রশ সোসাইটি ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে। মহকুমাশাসক সুমন বিশ্বাস স্বয়ং সক্রিয় ভূমিকা পালন করলেন অনন্য এই কর্মসূচি সফল করতে। তাঁর কার্যালয়েই রীতিমতো উৎসবের মেজাজে সবমিলিয়ে একশো’র বেশি মহিলা এই শিবিরে অংশগ্রহণ করলেন।

মহকুমাশাসকের সঙ্গে মেদিনীকন্যারা :

দিনের শেষে জানা গেল, ৪৩ জন মহিলা ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন এবং চক্ষুদান ও মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন যথাক্রমে- ৩১ ও ৩৪ জন। রবিবার সকাল থেকেই মহকুমা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে যান স্কুল-ছাত্রী থেকে নৃত্যশিল্পী, গৃহবধূ থেকে প্রবীণারা। মহা-উৎসাহে তাঁরা কেউ চুল দান করলেন, কেউবা মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করলেন। কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা পাত্র কিংবা নৃত্যশিল্পী বর্ণালী পণ্ডিত’রা জানালেন, “এভাবে মানুষের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য, মহকুমাশাসক সুমন বিশ্বাসের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব।” আর, মহকুমাশাসক বললেন, “২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর, এই ১৫ দিন ধরে চলবে জাতীয় চক্ষু দান পক্ষ। তা সার্থক করে তুলতেই এই উদ্যোগ। ক্যান্সার রোগীদের জন্য চুল দানের মহৎ কর্মসূচিও এর সঙ্গে আমরা যুক্ত করেছি।”

শিবির ঘিরে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

7 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago