Social Media

Fake FB Account: ফেসবুকে নতুন বিপদ, ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া! পশ্চিম মেদিনীপুরে শাসকদলের নেতা অভিযোগ জানালেন পুলিশের কাছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: এ এক নতুন ‘আপদ’ এসে জুটেছে ফেসবুকে (Facebook)। বিভিন্ন জনের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন অজুহাত দিয়ে! ইতিমধ্যে, ফেসবুক জুড়ে অনেকেই এই আপদের শিকার হয়েছেন। এবার, সেই বিপদের জালে জড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার এক তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার (TMC Leader) নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট (Fake Facebook Account) খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠল! বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হলেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের তৃণমূল সভাপতি মানিক মাইতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেই ভুয়ো অ্যাকাউন্ট :

চাওয়া হল টাকা :

জানা গেছে, ওই তৃণমূল নেতার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট (Fake Facebook Account) তৈরি করে, আত্মীয়ের অসুস্থতার অজুহাত দিয়ে তাঁর বিভিন্ন ফেসবুক বন্ধুদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে! ‘নেতা’র বন্ধুদের কাছে পাঠানো মেসেঞ্জারে দেওয়া হয়েছে টাকা পাঠানোর নম্বরও। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। এরপরই, সজাগ হন ওই তৃণমূল নেতা। অভিযোগকারী মিহির মাইতি’র কথায়, তাঁর এক বন্ধু ফোন করাতেই প্রতারণার বিষয়টি তিনি জানতে পারেন! তিনি বলেন, “আমার এক আত্মীয় হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি আছেন বলে, ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হয়! আমার বন্ধুদের বিভ্রান্ত করতে টাকা তোলার সহজ উপায় বেছে নিয়েছে, আমার রাজনৈতিক ইমেজকে মেলাইন করার জন্য।” ইতিমধ্যে, মোহনপুর থানা ও পশ্চিম মেদিনীপুর সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। এমনকি, কেউ যেন টাকা না দেন, সেকথা উল্লেখ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বার্তাও দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের নেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জালিয়াতিতে কে বা কারা জড়িত, তার খোঁজ চলছে। এদিকে, খড়্গপুরের সিপিআই নেতা বিপ্লব ভট্টও এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন! শুধু নেতারাই নয়, অজস্র সাধারণ মানুষও এই বিপদে পড়ছেন। তাঁদের অনেকেই ফেসবুকে লিখে দিচ্ছেন, “আমার নামে টাকা চাইলে কেউ দেবেন না!”

সতর্ক করলেন ফেসবুক বন্ধুদের :

মিহির মাইতি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago