Shootout

Shoot Out: ভরদুপুরে পশ্চিম মেদিনীপুরে চললো গুলি! রক্তাক্ত অবস্থাতেও টাকার ব্যাগ আঁকড়ে থাকলেন প্রশান্ত

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: প্রকাশ্য দিবালোকে ব্যাঙ্ক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা। ধস্তাধস্তি। চলল গুলি! দুষ্কৃতীদের ছুরির আঘাতে আহত ব্যাঙ্ক কর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজ, ধারালো ছুরি। বৃহস্পতিবার ভর দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই। জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দাসপুর শাখার কর্মী প্রশান্ত খাঁড়া সহ দু’জন কর্মী প্রত্যেক দিনের মতো এদিনও লোনের টাকা কালেকশন করে, সেই টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন ব্যাংকের দিকে। হঠাৎই দাসপুরের নহলা এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র এবং বন্দুক নিয়ে হামলা করে কর্মীদের উপর। দুষ্কৃতীদের সঙ্গে কর্মীদের হাতাহাতি লেগে য়ায়। দুষ্কৃতীদের টাকার ব্যাগ না দেওয়াই দুষ্কৃতীরা প্রথমে শুন্যে গুলি চালায়। পরে বন্ধুকের হাতল দিয়ে প্রশান্ত খাঁড়া নামে এক কর্মীকে সজোরে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রশান্ত। এমনকি ছুরি দিয়ে তাঁর পেটেও আঘাত করা হয়। তবুও ব্যাগ আঁকড়ে থাকেন প্রশান্ত। পরে শুন্যে গুলি চলার শব্দ শুনে ছুটে আসে বেশকিছু এলাকাবাসী। ঘটনা স্থলে গ্রামবাসীরা উপস্থিত হলে ঘটনা স্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে, টাকার ব্যাগ নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা!

ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা :

এরপর, গুরুতর আহত অবস্থায় প্রশান্ত খাঁড়া নামে সাহসী ওই ব্যাঙ্ক কর্মীকে গ্রামবাসীদের প্রচেষ্টায় নিয়ে যাওয়া হয় দাসপুর গ্রামীন হাসপাতালে। ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে টাকার ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়। ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। এই বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর রায় চৌধুরী বলেন, “অভিযুক্তদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago