Salboni

Midnapore: ‘বেলাশুরু’-র আরতির মতোই স্মৃতি হারিয়েছেন দেবী, পথ ভুলে পৌঁছে গিয়েছিলেন শালবনীতে! পরিবারের কাছে পৌঁছে দিল ‘ছত্রছায়া’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ ফেব্রুয়ারি:’বেলাশুরু’-র আরতি (স্বাতীলেখা সেনগুপ্ত)-র একটা বিশ্বনাথ (সৌমিত্র চট্টোপাধ্যায়) ছিল। যত্ন নেওয়ার জন্য, বাবরার হারিয়ে গেলেও খুঁজে আনার জন্য! কিংবা, শুধুমাত্র আরতির জন্যই কলকাতার পরিবর্তে শান্তিনিকেতনেই থেকে যাওয়ার জন্য। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের শান্তিনগর কলোনির দেবী সাহা (বয়স আনুমানিক ৬০)-র অবশ্য স্বামী মারা গিয়েছেন আগেই। একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। বিয়ে হয়ে গিয়েছে দুই মেয়েরও। বাড়িতে একাই থাকতেন। নিঃসঙ্গতার কারণেই হয়তো ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়েছেন বা স্মৃতিভ্রংশ (Alzheimer’s) রোগে আক্রান্ত হয়েছেন দেবী! এর আগেও বাড়ি ছেড়ে ইতিউতি চলে গিয়েছেন বলে জানা যায়। মেয়ে-জামাইরা বাড়িতে ফিরিয়ে দিয়ে, চলে গিয়েছেন। মা-কে তাঁদের কাছে রাখার মতো ‘সাহস’ দেখাতে পারেননি মেয়েরা! বুধবার (২৮ ফেব্রুয়ারি) ফের ঘুরতে ঘুরতে বা পথ ভুলে পশ্চিম মেদিনীপুরের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পৌঁছে যান বছর ৬০’র দেবী সাহা। শেষমেশ অবশ্য রাত্রি নাগাদ তাঁকে বাড়ি ফেরানো হয়!

শালবনী হাসপাতাল থেকে রাতেই বাড়ি ফেরার ব্যবস্থা করা হল:

বুধবার রাতেই চন্দ্রকোনা রোডের দেবী-কে শান্তিনগর কলোনিতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করল ‘ছত্রছায়া'(Chatrachhaya) ফেসবুক গ্রুপ তথা গ্রুপের প্রধান কান্ডারী সমাজকর্মী নূতন ঘোষ। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিক এবং সমাজকর্মী নূতন ঘোষের বর্ণনা অনুযায়ী, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকে তাঁকে শালবনী হাসপাতাল চত্বরে দেখে স্বাস্থ্যকর্মীরা রোগীর কোন পরিজন ভেবেছিলেন। তবে, দুপুর থেকে প্রায় বিকেল পর্যন্ত ইতস্তত ঘুরে বেড়াতে দেখে তাঁদের সন্দেহ হয়। ওই বৃদ্ধার নাম, পরিচয় জানার চেষ্টা করেন তাঁরা। মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকানো ছাড়া, কিছুই অবশ্য বলতে পারেননি বৃদ্ধা! শেষ পর্যন্ত হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সহায়তায় তাঁকে হাসপাতালের ভেতরে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। তবে, প্রাথমিক ও সাধারণ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা বুঝতে পারেন, বৃদ্ধা স্মৃতি বা মানসিক ভারসাম্য হারিয়েছেন। আর কোনও রোগজ্বালা তেমন নেই! এরপরই, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার প্রতীক মণ্ডল যোগাযোগ করেন, শালবনীর বাসিন্দা তথা ‘ছত্রছায়া’ গ্রুপের কর্ণধার ও সমাজকর্মী নূতন ঘোষের সঙ্গে।

বৃদ্ধার ছবি এবং নিজের (নূতন বাবু’র) ফোন নম্বর সহ ‘ছত্রছায়া’ গ্রুপে তিনি বিস্তারিতভাবে পোস্ট করেন বুধবার সন্ধ্যা নাগাদ। মাত্র এক ঘন্টার মধ্যেই সাড়া পাওয়া যায়। নূতন বাবু’র পরিচিত, চন্দ্রকোনা রোডের এক ব্যক্তি যোগাযোগ করেন তাঁর সাথে। এরপর, তাঁর মাধ্যমেই বৃদ্ধার এক মেয়ের ফোন নম্বর জোগাড় করেন তিনি (নূতন ঘোষ)। তারপর, শালবনী থানার পুলিশ ও শালবনীর BMOH কৌশিক সিং সহ হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় রাতেই দেবী সাহা-র বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। আত্মীয়রা এসে তাঁকে বাড়ি নিয়ে যান রাত্রি ১০টা নাগাদ। যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য তাঁরা ধন্যবাদ জানান নূতন ঘোষ-কেও। নূতন বলেন, “সামান্য কর্তব্য পালন করেছি মাত্র! এক অসহায় বৃদ্ধাকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তবে, শালবনী হাসপাতাল কর্তৃপক্ষের অবদানও কম নয়।”

শালবনী হাসপাতালে (ছবি- হাসপাতাল সূত্রে):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago