Result

CBSE Results: CBSE-র দশম-দ্বাদশে ভালো ফল করল মেদিনীপুর শহরের DAV পাবলিক স্কুলের পড়ুয়ারা! ৯৮ শতাংশের বেশি নম্বর মেঘনা, সোহমের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৩ মে: ICSE-ISC’র পর এবার প্রকাশিত হল CBSE (Central Board of Secondary Education)-র দ্বাদশ ও দশম শ্রেণির ফলাফল (CBSE Results 2024)। পরীক্ষা শেষের ৪১ দিনের মাথায় আজ, সোমবার (১৩ মে) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। দ্বাদশ শ্রেণিতে এবার পাশের হার ৮৭.৯৮ শতাংশ। যা গত বছর ছিল ৮৭.৩৩ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বেড়েছে ০.৬৫ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ, মেয়েদের পাশের হার ৯১.৫২ শতাংশ এবং রূপান্তরকামীদের পাশের হার ৫০ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার প্রায় সাড়ে ৬ শতাংশ বেশি! CBSE-র দ্বাদশ শ্রেণির ফলাফল অনুযায়ী, প্রায় ২৪ হাজার পড়ুয়া এবার ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, দশম শ্রেণিতে এবার পাশের হার ৯৩.৬০ শতাংশ। দশম শ্রেণিতে মেয়েদের পাশের হার ৯৪.৭৫ শতাংশ, যা ছেলেদের তুলনায় ২.০৪ শতাংশ বেশি!

মেঘনা হাজারি:

এদিকে, জেলা শহর মেদিনীপুরের ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School, Midnapore) ফলাফলও এবার বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির মেঘনা হাজারি (Meghna Hazari) বিজ্ঞান শাখা থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। মেঘনাই বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপক। এছাড়াও, অদ্রিজা পড়িয়া পেয়েছে ৯৭.২ শতাংশ নম্বর। উল্লেখ্য যে, ২০২২ সালে ICSE (দশম শ্রেণি)-তে সারা রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল মেদিনীপুর শহরের অদ্রিজা। অদ্রিজা সেন্ট অ্যাগনেস, খড়্গপুরের (ICSE বোর্ড) ছাত্রী ছিল। একাদশ শ্রেণিতে মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলে (CBSE বোর্ড) ভর্তি হয় সে।

প্রসঙ্গত, বিজ্ঞান শাখা থেকে এবার ডিএভি পাবলিক স্কুল, মেদিনীপুরের (DAV Public School, Midnapore) ২১ জন পড়ুয়া ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ বনমালী বিশওয়াল। বাণিজ্য শাখা থেকে কমলা এস (Kamalaa S) ৯৫.৬ শতাংশ নম্বর পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে, CBSE-র দশম শ্রেণির ফলাফল অনুযায়ী, সোহম আচার্য (Soham Acharya) ৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে স্কুলের প্রথম (School Topper) হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিদ্যালয়ের ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ (Principal) বনমালী বিশওয়াল সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন এবং আগামীদিনে তাদের আরও সাফল্য কামনা করেছেন।

সোহম আচার্য:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago