Research

Vidyasagar University: বিদ্যাসাগরে অনুষ্ঠিত IQAC-র কর্মশালা, গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: গবেষণা আর গবেষকদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, একটি গবেষণা বা রিসার্চ (Research) কোন পথে করলে সহজেই পাওয়া যাবে পেটেন্ট (Patent)? কপিরাইট আইন (Copyright/ ©️) বিষয়টা ঠিক কি? ট্রেডমার্ক (Trademark/ ™️) পাওয়া যেতে পারে কিভাবে? এই সমস্ত বিষয়ের উত্তর খুঁজতেই মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের IQAC (Internal Quality Assurance Cell)- এর উদ্যোগে অনুষ্ঠিত হল একদিবসীয় একটি কর্মশালা (Workshop)। কর্মশালার শিরোনাম ছিল- “ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট : দ্য ওভারল প্রসেস ইনভলভড ইন পেটেন্ট ফাইলিং” (Intellectual Property Right : The Overall Process Involved in Patent Filling)।

বিশেষজ্ঞদের বরণ করে নিলেন উপাচার্য:

কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। এই কর্মশালাতে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন, গবেষণাপত্র তৈরির বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে যুক্ত তিন স্বনামধন্য ব্যক্তিত্ব, যথাক্রমে- ড. তৃষিতা নন্দী চ্যাটার্জি, কৃষ্ণজা সা সাসিন্দ্রন এবং বিশাল গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ (ডিন) অধ্যাপক সত্যজিৎ সাহা, কলা ও বাণিজ্য বিভাগের অধ্যক্ষ (ডিন) অধ্যাপক তপন কুমার দে, USIC’র ডাইরেক্টর অধ্যাপক অজয় কুমার মিশ্র এবং IQAC’র দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মধুমঙ্গল পাল প্রমুখ। ড. পাল জানিয়েছেন, “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন গবেষক তথা অধ্যাপক এদিনের এই কর্মশালাতে অংশগ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করেছেন। তাঁরা এবার তাঁদের অধীনে থাকা গবেষকদের পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট সংক্রান্ত আইনি পরামর্শ দান করতে পারবেন।” উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, “গবেষকদের গবেষণার মান আরো উন্নত করা, পেটেন্ট ফাইলিংয়ে উৎসাহিত করা এবং এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরার ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করি।”

কর্মাশালাতে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago